জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) সকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও রাজস্ব বাজেটের আওতায় এবছর ১০ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো: মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তারেক হাসান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: জাহেদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post