নওগাঁ প্রতিনিধি:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সদর উপজেলার চকআতিথা রমজান মিলিটারীর বাড়ির সামনে হতে বুজরুকআতিথা পর্যন্ত সড়কের পাশে বনজ ও ওষুধি গাছ রোপনের মাধ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এই সড়কের পাশ দিয়ে ধারাবাহিক ভাবে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ অংশীদারিত্বের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরে ৫হাজার বৃক্ষরোপন করবে।
এছাড়া নওগাঁ বিএমডিএ, নওগাঁ রিজিয়ন-১ ও ২ জেলাজুড়ে দুই লক্ষ বনজ ও ওষুধি গাছ রোপন করবে বলে জানিয়েছেন বিএমডিএ নওগাঁ রিজিয়ন-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম।
বৃক্ষরোপন উপলক্ষ্যে সোমবার বিকেলে উপজেলার চকআতিথা নামক এলাকায় বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিএমডিএ নওগাঁ রিজিয়ন-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক, বিএমডিএ নওগাঁ জোনের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল প্রমুখ।
বৃক্ষরোপন শেষে প্রধান অতিথি চকআতিথায় শতাধিক স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক সভায় বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরে বলেন গাছ আমাদের অি•জেনের প্রধান উৎস। এছাড়া গাছ মানুষের স্থায়ী সঞ্চয়ের একটি অন্যতম মাধ্যমও। তাই আগামীতে বুক ভরে সজিব বাতাস নিতে চাইলে যার যেখানে গাছ রোপনের জন্য যতটুকু জায়গা আছে সেখানে পরিবেশবান্ধব গাছ রোপন করে তার যত্নসহকারে বড় করার কোন বিকল্প নেই বলে তিনি জানান।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post