হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):
কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাকবলিত পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
পরিস্থিতি মোকাবিলায় সোমবার(১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল সহ প্রশাসনের কর্মকর্তা ও স্হানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার, মনসুর বাজার, খা পাড়া, উত্তর চর রাজাপুর, মাদ্রাসা পাড়া, মানিকের চর, তেমা দিয়া, আয়নাপুর, উদয়নগর, আটারপাড়া, খারিজা থাক, পশ্চিম তবনন্দদিয়ার এবং পূর্ব আমদানি ঘাট এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯ মেট্রিক টন চাল,২৫০ প্যাকেট শুকনা খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা এমপি বলেন, পানিবন্দী মানুষের এই দুদর্শায় সরকার সব সময় পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে এবং এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post