হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):
কুষ্টিয়ার দৌলতপুরে নিজ ঘরে বজ্রপাতে আরোজ আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরোজ আলী ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় আরোজ আলী তার নিজ ঘরেই অবস্থান করছিলেন। এ সময় আকস্মিকভাবে ঘরের ওপর বজ্রপাত হলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post