হাসনাত রাববু, কুষ্টিয়া প্রতিনিধি:
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলেন কুষ্টিয়ার কৃতি সন্তান ফজলুর রহমান।
গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা আইডিবি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অনুষ্ঠিত এই নির্বাচনে সারাদেশের বিচার বিভাগীয় কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্যানুযায়ী, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে পূর্ণাঙ্গ ফলাফল১. সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়া জেলার শিলাইদহ ইউনিয়নের বাসিন্দা মোঃ ফজলুর রহমান: ৩১৭ ভোট (বিজয়ী )তারিক আহমেদ রিংকু: ১৯৩ ভোট২. অন্যান্য পদসমূহ (প্রাপ্ত ভোট ও ফলাফল)মোঃ রেজোয়ান খন্দকার: ২০৪ ভোটজনাব মোঃ সুমন হাওলাদার: ৩১২ ভোট৩. সাংগঠনিক সম্পাদক পদ মোঃ হাফিজুল ইসলাম: ৮৯ ভোট মোঃ শাহীন আলম: ১৫৫ ভোট মোঃ আবু ছায়েদ: ৯০ ভোট মোঃ কামাল হোসেন: ১৩৩ ভোট আহসানুল কবির (স্বজন): ১৯ ভোট মোঃ আসাদ-উদ-দৌলা (মাসুম): ৯২ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নাজিম উদ্দিন।
এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফ উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ ফরিদ হোসেন এবং অন্যান্য সম্মানিত কমিশনারবৃন্দ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমানের বক্তব্যনির্বাচনে বিজয়ী হওয়ার পর বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এ আমাকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী করায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং সম্মানিত ভোটার ও সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post