রোমান আহমেদ, জামালপুর : জামালপুরে ১৪ই ফেব্রুয়ারিতে নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ভালোবাসা দিবস পালন করতে দেখে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে শাকিল (২৫) নামে এক যুবক।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার গেইটপাড় ফুলবাড়ীয়া এলাকায় নিজ বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শাকিল ওই এলাকার নাইটগার্ড ফকির আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শাকিলকে ডাকতে আসে তার বন্ধুরা। অনেক ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় লোকজন এসে দরজা ভেঙে দেখে গলায় শাড়ি পেচিয়ে ধরনার সঙ্গে ঝুলে আছে। তারপর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শাকিলের বাবা ফকির মিয়া জানান, দুই বছর আগে ফিসারীপাড়া এলাকার হযরত আলীর মেয়ে আলীজার সঙ্গে শাকিলের বিয়ে হয়। তাদের মধ্যে একমাস আগে ঝগড়া হলে আলীজা বাপের বাড়ি চলে যায়। সোমবার ভালোবাসা দিবসে আলীজা ঘুরতে বের হয়। শাকিলও ঘুরতে যায়। এক সময় শাকিল তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখে এসে রাতে বাড়িতে জানায়। তারপর সে না খেয়েই ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন






Discussion about this post