Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে বন্যাকবলিতদের পাশে ভিবিডির ‘১ টাকার বাজার’

কনি by কনি
Monday, 28 September, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে বন্যাকবলিতদের পাশে ভিবিডির ‘১ টাকার বাজার’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ইনসাফনগর গ্রামে ‘১ টাকার বাজার’ আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কুষ্টিয়া জেলা। জাগো ফাউন্ডেশনের যুব উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সংগঠনটির উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রচলিত ত্রাণ বিতরণের পরিবর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আত্মমর্যাদা ও স্বাভাবিক অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে প্রতীকী এক টাকার বিনিময়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহের সুযোগ দেওয়া হয়। আয়োজনের আগে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে নির্ধারিত টোকেন বিতরণ করেন ভিবিডির স্বেচ্ছাসেবকেরা। পরে ওই টোকেন ব্যবহার করে তারা ‘১ টাকার বাজার’ থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করেন।
দুর্গম পথ পাড়ি দিয়ে নৌকা ও ভ্যানে ইনসাফনগরে পৌঁছান স্বেচ্ছাসেবকেরা। কাদায় ভ্যান আটকে গেলে নিজেরাই ঠেলে এগিয়ে নেন; ফেরার পথেও মোকাবিলা করেন বৃষ্টি ও প্রবল বাতাস।
ভিবিডি কুষ্টিয়া জেলা সূত্র জানায়, দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারী দুর্যোগকবলিত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়। প্রচলিত ত্রাণের পরিবর্তে প্রতীকী মূল্যে প্রয়োজনীয় পণ্য বেছে নেওয়ার সুযোগ থাকায় এতে উপকারভোগীদের অংশগ্রহণ ও আত্মমর্যাদার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
আয়োজনটির ইভেন্ট লিডার ছিলেন মেহেদী হাসান। কো-লিডার হিসেবে দায়িত্ব পালন করেন হিমি, তপু, তারিন, নীলা ও ইরাব। এছাড়া নোমান, ফয়সাল, ফারিয়া, রিফাত, ইমরান, রোহান, সেজান, লাবিবা, পুষ্পসহ ভিবিডি কুষ্টিয়া জেলার অন্যান্য স্বেচ্ছাসেবক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে ভিবিডি কুষ্টিয়া জেলার স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ভিবিডি খুলনা বিভাগীয় বোর্ডের সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম সিনথীয়া উপস্থিত ছিলেন।
ভিবিডি কুষ্টিয়া জেলার পক্ষ থেকে জানানো হয়, ‘স্থানীয় পর্যায়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে বাস্তবায়িত এ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনের পাশাপাশি তাদের অংশগ্রহণ ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।’

  • ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//২৮সেপ্টেম্বর২০২৬//
Tags: দৌলতপুরে বন্যাকবলিতদের পাশে ভিবিডির ‘১ টাকার বাজার’
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

Next Post

ইরান কূটনীতির জন্য যেমন প্রস্তুত, তেমনি ‘মহাপ্রলয়ের’ জন্যও প্রস্তুত : আরাগচি

Related Posts

কুষ্টিয়ায় এখনোও ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা !
স্থানীয় খবর

কুষ্টিয়ায় এখনোও ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা !

ভেড়ামারায় রোপা আমন প্রযুক্তি প্রদর্শনীর ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
স্থানীয় খবর

ভেড়ামারায় রোপা আমন প্রযুক্তি প্রদর্শনীর ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইজিবাইক চালিয়ে সংসার চালানো মুকুলের পাশে জেলা পরিষদ প্রশাসক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘অগ্নিপাখি’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও আলোচনা

কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘অগ্নিপাখি’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও আলোচনা

কুষ্টিয়ায় এখনোও ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা !

কুষ্টিয়ায় এখনোও ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা !

ভেড়ামারায় রোপা আমন প্রযুক্তি প্রদর্শনীর ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ভেড়ামারায় রোপা আমন প্রযুক্তি প্রদর্শনীর ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইজিবাইক চালিয়ে সংসার চালানো মুকুলের পাশে জেলা পরিষদ প্রশাসক

ইজিবাইক চালিয়ে সংসার চালানো মুকুলের পাশে জেলা পরিষদ প্রশাসক

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist