মোঃ ছালাহউদ্দিন,মনপুরা( ভোলা)সংবাদদাতা:
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের উদ্যোগে ২০২৬/২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম শাহীন এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
শরির চর্চা শিক্ষক মোঃ সালেহউদ্দিন সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাক্তার মোঃ কামালউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ( ওসি)মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা,হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবদল সভাপতি মোঃ শামসুউদ্দিন আহম্মদ মোল্লা, সদস্য সচিব আব্দুর রশিদ,সিনিয়র যুগ্ন সদস্য সচিব মোঃ কামালউদ্দিন,চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান।
সভায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফারুক।
এই সময় কলেজের সকল শিক্ষক কর্মচারী গন উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post