নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া শহরের তালিপাড়ায় অবস্থিত নিউ সান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোটা অঙ্কের টাকা লেনদেনকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরের শামসুন্নাহার (৩৭) নামের এক গৃহবধূকে তার ৩ শিশু সন্তানসহ আটকে রাখেন ডা: হোসেন ইমামের গুন্ডা বাহিনী। ওই গৃহবধূর স্বামীর অভিযোগে কুষ্টিয়া সদর থানার এস আই মোস্তাক সঙ্গীয ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ঘটনাটি ভিডিও করার সময় স্থানীয় দৈনিক দেশতথ্য পত্রিকার নির্বাহী সম্পাদক মোমেছুর রহমানকে পুলিশের উপস্থিতিতে লাঞ্ছিত করে ডা: হোসেন ইমামের ভাই হাসান ইমাম, তালিপাড়ার কালো মানিকসহ ও অজ্ঞাতনামারা।
ঘটনাসূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিজনাল ব্যবসায়ী মো: রবিনের কে শহরের তালিপাড়ায় অবস্থিত নিউ সান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের চিকিৎসক ডা: হোসেন ইমাম ১ লক্ষ টাকা টাকা প্রদান করে। পরবর্তীতে এই টাকা না ফেরত না পাওয়ায় ডা: হোসেন ইমামের গুন্ডাবাহিনী ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে রবিনের স্ত্রী শামসুন্নাহার ও তার ৩ শিশু সন্তানকে ক্লিনিকে আটকে রাখে। ঘটনার সংবাদ পেয়ে গৃহবধূর স্বামী কুষ্টিয়া পুলিশকে বিষয়টি জানায়। এ সংবাদের ভিত্তিতে ঘটনার দিন বিকেলে কুষ্টিয়া মডেল থানার এস আই মুস্তাক সঙ্গীয ফোর্সনিয়ে ওই ক্লিনিকে গৃহবধূ শামসুন্নাহার ও ৩ সন্তানকে উদ্ধার করতে ক্লিনিকে প্রবেশ করে।
এ সময় দৈনিক দেশতথ্য পত্রিকার সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ঘটনার স্থলে ভিডিও ধারণ করে শুরু করার ২ মিনিটের মধ্যে ডা: হোসেন ইমামের গুন্ডা বাহিনী পুলিশের সামনেই এ সাংবাদিকের উপর হামলা চালায়।
এ ব্যাপারে গৃহবধূ শামসুন্নাহার ওই সাংবাদিকের মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, ডা: হোসেন ইমামের বদলির বিষয়ে তার স্বামীর নিকট ১ লক্ষ টাকা দেন। পরে আমার স্বামী কাজটি করে দিতে পারেনি। তবে ডাক্তারকে একটি চেক দিয়েছেন। বর্তমান স্টামে তারা কিছু লিখে নেয়ার জন্য আমাকে সকাল ১০টা থেকে আটকে রেখেছে।
এবি// দৈনিক দেশতথ্য //
প্রিন্ট করুন





Discussion about this post