Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও হাতছাড়া বাংলাদেশের

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 3 October, 2026.
in খেলাধুলা, প্রধান খবর
Reading Time: 1 min read
0
শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও হাতছাড়া বাংলাদেশের
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে শেষটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সোনা ও রুপার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ফলে মেয়েদের পর পুরুষ দলও এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট থেকে খালি হাতেই ফিরছে।

জাপানের নাগোয়ায় টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। রহস্য স্পিনার আলিস আল ইসলামের অভিষেক ম্যাচে স্পিন আক্রমণের তোপে মাত্র ২১ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। কিন্তু মাঝের ওভারগুলোতে ইতালীয় বংশোদ্ভূত থারিন্দু রত্নায়েকে ও সহান আরাচাগের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। বিশেষ করে শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলারদের এলোমেলো বোলিংয়ের সুযোগ নিয়ে লঙ্কানরা বিশাল স্কোর গড়ে তোলে। মোস্তাফিজুর রহমানের এক ওভারেই আসে ২৫ রান।

রত্নায়েকের ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানের লড়াই করার মতো পুঁজি পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান ২ টি করে উইকেট নেন।১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। থুসারার তোপে অধিনায়ক লিটন দাসও শূন্য রানে বোল্ড হলে দলের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯ রান। টপ অর্ডারের তিন ব্যাটার শূন্য রানে আউট হওয়ার পর চাপ সামাল দিতে পারেননি মিডল অর্ডারের তাওহিদ হৃদয় (১১) ও পারভেজ হোসেনও (২০)।

ব্যাটারদের এই আসা-যাওয়ার মিছিলে ৬৪ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ দিকে ৯ নম্বরে নামা নাসুম আহমেদের ২৮ বলে ২৬ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধানই কিছুটা কমিয়েছে। শেষ পর্যন্ত ১৭ ওভার ৩ বলে ১০২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৬৩ রানের জয়ে ব্রোঞ্জপদক নিশ্চিত করে শ্রীলঙ্কা।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

Next Post

নেপালে তুষারধসে নিহত ১৫

Related Posts

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ
জাতীয় খবর

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় খবর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?
প্রধান খবর

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

Next Post
নেপালে তুষারধসে নিহত ১৫

নেপালে তুষারধসে নিহত ১৫

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist