জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৭ই অক্টোবর) উপজেলার সোলাইমান শাহের মাজার প্রাঙ্গনে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কুষ্টিয়া জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাত।
কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার কার্যালয়ের বাস্তবায়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ, নৌপুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।
সচেতনতামূলক সভায় মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের মা ইলিশ সংরক্ষণ অভিযানের গুরুত্ব সম্পর্কে সচেতন এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, আগামী ০৮ই থেকে ২৯শে অক্টোবর- ২০২৬ সারাদেশের ন্যায় ভেড়ামারা উপজেলাতেও ইলিশ মাছ ধরা নিষিদ্ধ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post