Wednesday, 18 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 7 October, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর:
দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান ওরফে অমল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোররাতে পার্বতীপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে জাহানারাবাদ কেরুরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান পার্বতীপুর পৌর শহরের ইব্রাহিমনগর এলাকার বাবু হোসেনের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে কয়েকজন ব্যক্তি নেসকোর বিদ্যুতের পোল থেকে তার চুরি করতে সেখানে যায়। এ সময় সাইদুর রহমান বিদ্যুতের পোলের ওপর উঠে তার কাটার চেষ্টা করলে বিদ্যুতের তারে হাত লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়। প্রায় দুই মাস আগে চুরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছিল। পরে সকালে স্থানীয়রা ধানক্ষেতে সাইদুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায় জানান, ভোরে কয়েকজন চোর বিদ্যুতের পোল থেকে তার চুরি করতে উঠেছিল। এ সময় সাইদুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারা যান। তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ জানান, নিহত সাইদুর রহমান নেশাগ্রস্ত ছিলেন এবং চুরির সঙ্গে জড়িত ছিলেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৬.মৌলভীবাজার জেলা এনসিপির নেতা এহসান জাকারিয়া বহিষ্কার মৌলভীবাজার প্রতিনিধি ॥এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বুধবার (৬ অক্টোবর) দলীয় প্যাডে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে এ সংক্রান্ত (স্মারক/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/৭১) একটি চিঠি এহসান জাকারিয়া বরাবর পাঠানো হয়েছে। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকা- এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয় অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এহসান জাকারিয়াকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এবিষয়ে এনসিপির জেলা ও উপজেলার নেতাকর্মীরা এহসান জাকারিয়ার বিরুদ্ধে দলীয় এমন চূড়ান্ত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং দ্বন্ধ সৃষ্টি,অভ্যন্তরীণ কোন্দল,মারামারি,অপহরণ,অনৈতিক আর্থিক লেনদেন,কিশোং গ্যাংয়ের প্রশ্রয় দেওয়াসহ নানা গুরুতর বাস্তবিক অভিযোগ রয়েছে। নেতাকর্মীরা বলেন তার বহিস্কারের মধ্যে দিয়ে প্রমাণিত হলো এনসিপির কোনো নেতাকর্মী নিজ স্বার্থে দলের পদ পদবী ব্যবহার করে দলের শৃঙ্খলা বিরোধী বিতর্কিত কাজের সাথে জড়ালে দলের হাইকমান্ড এমন কঠিন সিন্ধান্ত নিবে। উল্লেখ্য মাওলানা এহসান জাকারিয়া সম্প্রতি কুলাউড়ায় নিজ দলের নেতাকর্মীদের সাথে মারামারির ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলাসহ দু’টি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

Next Post

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

Related Posts

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী
স্থানীয় খবর

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্থানীয় খবর

চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ নিঃস্ব প্রায় শতাধিক পরিবার

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্থানীয় খবর

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Next Post
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist