হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে সুজন আহমেদ সোহাগ(২৬) নামে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (১২ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া-বালিয়াডাঙ্গা এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে স্হানীয় জনতা তাকে আটক করে।
সোহাগ উপজেলা তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন কালুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া-বালিয়াডাঙ্গা মাঠের সড়কে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ ডাকাত দল। তারা মধ্যরাতে সড়কে গাড়ি থামিয়ে যাত্রীদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যেত।সোমবার রাত ৮টার দিকে সোহাগহসহ ডাকাত দলের অন্যান্য সদস্যরা ঐ এলাকায় ডাকাতির চেষ্টা চালায়। এসময় স্থানীয় কিছু লোক বিষয়টি টের পেয়ে সবাই একসাথে এগিয়ে এসে ধাওয়া দিয়ে ডাকাত দলের সদস্য সোহাগকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।এসময় তার সাথে থাকা অন্যান্য ডাকাত সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় ওই ডাকাতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাত সদস্যকে উদ্ধার করা হয়। তার নামে এর আগেও একটি চুরির মামলা রয়েছে।তার বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post