Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 14 October, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আল হেলাল,সুনামগঞ্জ সংবাদদাতা : মৎস্য পাথর বালি ধান আর গানের জনপদ সুনামগঞ্জ জেলায় চলতি বছর মোট ৪৪৪টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

পূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনি শহর ও গ্রামাঞ্চলেও বাড়ছে উৎসবের আমেজ। পৌর শহরের সাবেক কাউন্সিলর চঞ্চল কুমার লোহ বলেন, শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি।

সুনামগঞ্জে এরই মধ্যে শুরু হয়েছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার বিভিন্ন পূজামন্ডপে চলছে সাজসজ্জার কাজ। অন্যদিকে, মৃৎশিল্পীদের কর্মশালায় দিন-রাত চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। কোথাও চলছে মাটির কাজ, কোথাও প্রতিমা নির্মাণ শেষ হয়েছে, আবার কোথাও চলছে রং ও অলংকরণের প্রস্তুতি।

তবে অন্য বছরের তুলনায় এবার সুনামগঞ্জের বাজারগুলোতে তেমন জমেনি পূজার বাজার। নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ করে দেওয়ায় বেচাকেনায় বড় ধরনের প্রভাব পড়েছে। সুরমা মার্কেট এলাকার কাপড়ের ব্যবসায়ী হাসান মিয়া নানা ধরনের পূজার পোশাকের সংগ্রহ নিয়ে সাজিয়েছেন তার দোকান। কিন্তু অন্য বছরের মতো এবার দোকানে বেচাকেনার ধুম নেই। ফলে অলস সময় পার করছেন তিনি। এর সঙ্গে রাত ১০টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়ার বিষয়টিও ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। হাসান মিয়া বলেন, অন্য বছর এই সময়ে দোকানে ক্রেতাদের ভিড়ের শেষ ছিল না। অথচ এ বছর ক্রেতাহীন বাজার। সেই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ১০টার মধ্যে দোকানপাট বন্ধ করে দিতে হচ্ছে। এতে এ বছর ব্যবসা-বাণিজ্যে বড় প্রভাব পড়েছে। এদিকে, সুনামগঞ্জে পোশাকের দোকানের পাশাপাশি জুতা, জুয়েলারি ও প্রসাধনসামগ্রীর বিক্রিও অন্যান্য বছরের তুলনায় কমেছে। এতে এ অঞ্চলের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন সুনামগঞ্জ চেম্বার অব সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ শামসুল হক। তিনি বলেন, আগে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা হলেও এখন তা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হয়েছে। পূজার বেচাকেনা রাতে বেশি জমে। রাত ১০টায় সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়ছেন। একারণে আমরা প্রশাসনকে বলেছি রাতে শহরবাসীকে অন্তপক্ষে পূজার কেনাকাটার সুযোগ দেয়া হউক। পৌর শহরের রায়পাড়ার বাসিন্দা গোপাল রায় বলেন, প্রতিবছর দুর্গাপূজার অপেক্ষায় থাকি। কখন পূজা আসবে, আর আমরা আনন্দে মেতে উঠব। পূজার কেনাকাটা করেছি তবে বাজারে পোশাকের দাম বেশ চড়া।
শহরের বাসিন্দা সাংবাদিক কুলেন্দু শেখর দাস বলেন, মা দুর্গার আগমন শুধু একটি উৎসব নয়, এটি আসুরিক শক্তির বিরুদ্ধে শুভশক্তির জয়। আমরা এবার সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা করব। এদিকে, প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত কারিগরদের শেষ মুহূর্তের ব্যস্ততাও এখন তুঙ্গে। জেলার প্রতিমা তৈরির কারিগর বাউল মুকুল ঠাকুর বলেন, প্রায় ৪০ বছর ধরে দুর্গাপূজার প্রতিমা তৈরি করছি। ভাদ্র মাস থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করি এবং পূজার আগেই তা শেষ হয়। আগে অর্ডার বেশি হতো, এখন কমে গেছে। কারিগরদের মজুরি দেওয়ার পর তেমন কিছু থাকে না। তারপরও মায়ের প্রতিমা আনন্দের সঙ্গে তৈরি করি। এতে মনে শান্তি পাই।
তিনি বলেন, ‘এটা ভাবতে খুব ভালো লাগে যে আমরা মায়ের প্রতিমা তৈরির কাজ করি। টাকা-পয়সা আমাদের কাছে বড় বিষয় নয়, মন থেকেই কাজ করি।’
পূজা নির্বিঘেœ সম্পন্ন করতে ইতোমধ্যে নিরাপত্তার প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার বাপ্পী বলেন, জেলার ১২টি উপজেলায় ৪৪৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামন্ডপে পাহারাদার, স্বেচ্ছাসেবক ও সিসিটিভি ক্যামেরা রাখার জন্য আমরা অনুরোধ করেছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা প্রতিটি পূজামন্ডপ পরিদর্শনে যাব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও একটি মনিটরিং টিম সার্বক্ষণিক দায়িত্বে থাকবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ পদ দাশ বলেন, সুশৃঙ্খলভাবে পূজা সম্পন্ন করার জন্য শুরু থেকেই প্রতিটি মন্ডপে পাহারাদার, নৈশপ্রহরী ও স্বেচ্ছাসেবক দল রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
সার্বিক নিরাপত্তার বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম বলেন, প্রতিবছরের মতো এবারও পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, কিছু মোবাইল ফোর্স ও কিছু স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন। আশা করছি, সবাই শান্তি ও শৃঙ্খলার সঙ্গে পূজা পালন করতে পারবেন।
উল্লেখ্য, এ বছর শারদীয় দুর্গোৎসবের মূল পর্ব শুরু হবে ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে। আর ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে বিজয়া দশমী। এর আগে ১০ অক্টোবর পালিত হয়েছে মহালয়া। সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট শেরেনুর আলী ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু বলেন,এবার আমরা নতুনরুপে বিশেষ করে সুনামগঞ্জ জেলা সদর আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলকে নিয়ে সবগুলো পূজামন্ডপ পরিদর্শনের চেষ্টা করবো। কোথায়ও যাতে কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য দলীয়ভাবে আমাদের সতর্ক প্রহরা অব্যাহত থাকবে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার

Next Post

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist