Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মিরপুরে অযত্ন-অবহেলায় পড়ে আছে বাউল সাধকের কবর

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 17 October, 2026.
in সাহিত্য ও সংষ্কৃতি
Reading Time: 1 min read
0
মিরপুরে অযত্ন-অবহেলায় পড়ে আছে বাউল সাধকের কবর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মিরপুর(কুষ্টিয়া) সংবাদদাতা: শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে দেশের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ পেয়েছিলেন বাউল আব্দুল করিম শাহ।

অথচ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজ জন্মস্থানেই আজ অনেকটা বিস্মৃত এই গুণী শিল্পী।

উপজেলার একটি বড় অংশের মানুষ তো বটেই, তরুণ প্রজন্মের অনেকেই জানেন না তাঁর প্রকৃত ইতিহাস ও বাউল সাধনায় তাঁর অবদানের কথা।
রাষ্ট্রীয় পদকে ভূষিত হওয়ার পরও জীবদ্দশায় অর্থকষ্টে কেটেছে বাউল করিম শাহের জীবন। মৃত্যুর পরও যেন তাঁর প্রতি অবহেলার অবসান হয়নি। মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে তাঁর শিষ্য আকমান ফকিরের বাড়ি সংলগ্ন একটি বাগানে পাশাপাশি রয়েছে বাউল করিম শাহ ও তাঁর শিষ্য আকমান ফকিরের কবর। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থাকায় কবর দুটির বর্তমান অবস্থা বাউলপ্রেমী ও স্থানীয় সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে।
বাউল করিম শাহের মৃত্যুর প্রায় দুই বছর পর ২০১৬ সালের ৫ এপ্রিল তাঁর অন্যতম শিষ্য আকমান ফকিরও মৃত্যুবরণ করেন। এরপর থেকেই পাশাপাশি থাকা গুরু-শিষ্যের কবর দুটি যেন নীরবেই বহন করে চলেছে বিস্মৃতির ইতিহাস।
লালনসাধনায় নিবেদিত ছিলেন করিম শাহ
ফকির লালন শাহকে নিজের জীবনের চেয়েও বেশি আপন করে নিয়েছিলেন বাউল করিম শাহ। লালনের দর্শন, বাউল সাধনা ও সংগীতকে ধারণ করে তিনি দীর্ঘদিন সাধনা করেছেন। লালনভাবধারাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান তাঁকে স্বতন্ত্র অবস্থানে নিয়ে যায়। তাঁর এই সাধনা ও শিল্পকর্মের স্বীকৃতিস্বরূপ জীবদ্দশার পর রাষ্ট্রীয়ভাবে তাঁকে ‘একুশে পদক’ প্রদান করা হয়।
তবে পদক পাওয়ার আগেও এবং পরবর্তী সময়েও তাঁর জীবন ছিল নানা সংকটে ভরা। নিদারুণ অর্থকষ্টের মধ্যেই কেটেছে তাঁর জীবনের শেষ সময়গুলো। এমনকি চিকিৎসার প্রয়োজনে রাষ্ট্রীয় সম্মানীর ‘একুশে পদক’ বিক্রির উদ্যোগ নিয়েছিলেন—এমন জনশ্রুতিও রয়েছে।

👍নামের মিলেও বিভ্রান্তি

নামের মিলের কারণে বাউল আব্দুল করিম শাহকে নিয়ে আরও একটি বিভ্রান্তি রয়েছে। অনেকেই তাঁকে সুনামগঞ্জের কিংবদন্তি ফোকশিল্পী প্রয়াত শাহ আব্দুল করিমের সঙ্গে এক করে ফেলেন। অথচ দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি।
সুনামগঞ্জের হাওর-বাঁওড়ের জনপদে জন্ম নেওয়া শাহ আব্দুল করিম ছিলেন বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম প্রধান লোকসংগীতশিল্পী। অন্যদিকে বাউল আব্দুল করিম শাহ জন্মগ্রহণ করেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামে। তিনি ছিলেন ওই গ্রামের মৃত ঝুমুর আলীর সন্তান।

👍মৃত্যুর পরও যেন অবহেলার শেষ নেই

কুষ্টিয়ার মিরপুরের এই কৃতি বাউলশিল্পী আব্দুল করিম শাহ ২০১৪ সালের ১০ জুন না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হলেও তাঁর নিজ জন্মস্থানেই তাঁর স্মৃতি আজ অনেকটাই আড়ালে।
স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের দাবি, বাউল করিম শাহের জীবন, সাধনা ও সংগীতচর্চার ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁর কবর ও তাঁর শিষ্য আকমান ফকিরের কবর দুটি সংস্কার করে সেখানে একটি স্মৃতিফলক স্থাপন করা গেলে নতুন প্রজন্মের কাছে এই গুণী সাধকের পরিচয় তুলে ধরা সম্ভব হবে।
যে শিল্পী লালনভূমি কুষ্টিয়ার বাউল সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি ‘একুশে পদক’-এ ভূষিত হয়েছেন, তাঁর জন্মভূমিতেই যদি তাঁর কবর পড়ে থাকে অযত্নে—তবে তা শুধু একজন শিল্পীর প্রতি অবহেলা নয়, এটি মিরপুরের সমৃদ্ধ লোকসংস্কৃতির ইতিহাসের প্রতিও এক ধরনের অবহেলা।
বাউল করিম শাহের কবরের যত্ন, তাঁর জীবন ও সাধনার ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরার এখনই সময়।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভেড়ামারায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Next Post

মিরপুরে ডা. তানজিলার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ছত্রগাছার জয়লাভ

Related Posts

তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
জাতীয় খবর

তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ

ভেড়ামারায় পদ্মপুরাণ গানের আসর অনুষ্ঠিত
সাহিত্য ও সংষ্কৃতি

ভেড়ামারায় পদ্মপুরাণ গানের আসর অনুষ্ঠিত

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন
প্রধান খবর

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

Next Post
মিরপুরে ডা. তানজিলার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ছত্রগাছার জয়লাভ

মিরপুরে ডা. তানজিলার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ছত্রগাছার জয়লাভ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist