Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় বইছে হেমন্তের হিমেল হাওয়া

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 21 October, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় বইছে হেমন্তের হিমেল হাওয়া
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোমেছুর রহমান, কুষ্টিয়া:
কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় এখন শীতের হাওয়া বইতে শুরু করেছে। বেলা পড়লে দ্রুত রোদের কিরণ হয়ে আসে নিস্প্রভ। অনেকটা যেন নেমে আসে ধরনীর বুকে। কার্তিক মাসের প্রথম সপ্তাহ অতিবাহিত হতে চলছে। ক্রমেই এখন দিন ছোট হয়ে আসছে। আর শীত যেন চারিদিক থেকে ঝেঁকে আসবে। সেই সাথে শিশির সিক্ত রাত কুয়াশায় আচ্ছন্ন হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমাদের এই দেশ ঋতু বৈচিত্রের দেশ। ঋতু পরিবর্তন জনিত কারণে অপরূপ সাজে সজ্জিত হয়ে ওঠে। কখনও আকাশে মেঘ, কখনও মেঘ মুক্ত স্বচ্ছনীল আকাশ। এর ফলে প্রকৃতি সাজে অপরূপ সাজে। অবশ্য নগরজীবনে ঋতু পরিবর্তন, নৈসর্গিক সৌন্দর্য চোখে তেমন একটা ধরা দেয় না। তেমনি তাপমাত্রার তারতম্যেরও স্পষ্ট হয়ে ওঠেনি এখন। তবে নগর থেকে গ্রাম গঞ্জে শীতের বেশ আমেজ লক্ষ করা গেছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে ইতিমধ্যে কেউ কেউ লেপ, মোটা কাঁথা বা চাদর গায় দিতে হচ্ছে। কার্তিক মাস শেষ না হতেই বেশ কিছু জায়গায় কুয়াশা পড়তে দেখা গেছে। সকালের আকাশে বিছানো কুয়াশার মলিন চাদর গাছের পাতা, মাঠে, পথের ধারে ঘাস সারারাতের শিশির সিক্ত হয়ে দানা বেঁধে থাকে। গ্রামের কোনো পথ দিয়ে হাঁটলে পা ধূয়ে যায় শিশিরের বিন্দু বিন্দু জলে। ঘাসের ডগায়, গাছের পাতায় নির্মল শিশির বিন্দু জমে থাকে মুক্ত দানার মতো। এর উপর সকালের সোনালী আলো পড়লে হিরার মত জ্বল জ্বল করতে থাকে। এ দেখে যে কারোর মন শিশিরের মত ঝলমলে হয়ে উঠে। অবশ্য নগর জীবনে এমন শোভা পাওয়া ভার। তা সত্বেও হেমন্ত রূপের কোনো বিশেষ খ্যাতি নেই। হেমন্ত মানেই শীতের আগমনী ঋতু। প্রকৃতির প্রভাব যে কেবল নেতিবাচক তা শুধু নয়। হেমন্তের সমৃদ্ধির দিকও রয়েছে। এই ঋতুতেই কৃষকের ঘরে ওঠে নতুন ফসল। নতুন ধানে ধন্য হবে কৃষককুল। শুরু হবে নবান্ন উৎসব। এইতো আর কিছুদিন পরেই কৃষকের ঘরে নবান্ন উৎসব শুরু হবে। মাঠে মাঠে এখন পরিপুষ্ট হয়ে উঠছে সোনালী ধান। শীতের সবজির চাষ এখন বেশ আগাম শুরু হয়ে যায় বলে সবজির ক্ষেতগুলোও হয়ে উঠছে সবুজ। বাজারে এখন মূলা, পালংশাক, ফুলকপি, পাতা কপি, বরবটি প্রভৃতি আগাম চাষের সবজি চলে এসেছে। অভাব অনটনের পর পেরিয়ে আসা কৃষকের মলিন মুখে হাঁসি ফুটবে এই ঋতুতেই। চলবে বাংলার নবান্ন উৎসব। গ্রাম গঞ্জ থেকে শহরের নবান্ন উৎসব হয় একটু ব্যতিক্রম ভাবে। শহরের নবান্ন উৎসব অনুষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন করে থাকে। পিঠা উৎসব থেকে শুরু করে সঙ্গীত, নৃত্য, আবৃত, অভিনয়সহ এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আলোচনা সভায় তুলে ধরা হয় গ্রাম বাংলার আবহমান কালের ঋতু, প্রকৃতির বৈশিষ্ট্য, ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতিক বিভিন্ন দিক। এ সকল আয়োজনের ফলে দেশের নয়ানাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মনের গভীরে এক বিশেষ আবেগ অনুভতি জাগিয়ে তোলে। তাতে দেশ প্রকৃতি ও নিজের সংস্কৃতির প্রতি বৃদ্ধি পায় ভালবাসা অনুরাগ।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

Next Post

কুষ্টিয়ায় ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা,মাদ্রাসা শিক্ষক কারাগারে

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
কুষ্টিয়ায় ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা,মাদ্রাসা শিক্ষক কারাগারে

কুষ্টিয়ায় ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা,মাদ্রাসা শিক্ষক কারাগারে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist