মোমেছুর রহমান, কুষ্টিয়া:
কুষ্টিয়া শহরের কবি আজিজুর রহমান সড়ক নির্মান কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট।
উপ-সহকারী প্রকৌশলী বললেন তিনি কাজের সাইডে যান না। ঠিকাদার বললেন, ৩ নম্বর ইট সামান্য দেয়া হচ্ছে। পৌর প্রশাসক বললেন, অনিয়ম পেলে কাজ বন্ধ করে দেয়া হবে।
সূত্র জানায়, কুষ্টিয়া পৌরসভার কবি আজিজুুর রহমান সড়কটি বড় বাজার রেলগেট থেকে চাউলের বর্ডার পর্যন্ত বিসি/আরসিসি ড্রেন, ফুটপথ ও স্ট্রিট লাইটের ব্যবস্থাসহ সড়ক উন্নয়নের কাজ চলছে। এ কাজটির বাজেট ২৪ কোটি ২২ লক্ষ ৫১ হাজার ৮ শত ৭১ টাকা। কাজটির ঠিকাদারী প্রতিষ্ঠান ইউবি-আরকে-এনকে (জেভি) নামক একটি প্রতিষ্ঠান।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে ওই নির্মানাধীন সড়কে উপস্থিত হলে দেখা যায়, খুব দ্রুতই কাজ চলছে। তবে সড়কটির নির্মাণ কাজে ১ নম্বর ইটের সাথে ৩ নম্বর ইট মিশিয়ে তড়িঘড়ি করে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান। সেখানে উপস্থিত ঠিকাদার ফারুক কে সড়ক নির্মাণ কাজে ৩ নম্বর ইট দেয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সামান্য পরিমান দেয়া হচ্ছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে কুষ্টিয়া পৌরসভার সিভিল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাজেদুল হকের সাথে বিষয়টি নিয়ে আলঅপকালে কিতনি জানান, সড়ক নির্মাণ কাজের সিডিউলে কোথাও ৩ নম্বর ইট দেয়ার কথা নয়। তবে আমি কাজের সাইডে যায়নি। এ ব্যাপারে নির্বাহী পৌকশলী বলতে পারবে। আপনি তার সাথে যোগাযোগ করুন।
এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পৌকশলীদের পাঠিয়ে খোজ নিচ্ছি। কোন প্রকার অনিয়ম পেলে কাজ বন্ধ করে দেয়া হবে।
উল্লেখ্য, বর্তমান সরকার বাজেটে সড়ক যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আসছে। এতে প্রতীয়মান হয় যে, যোগাযোগ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে।
একাধিক স্থানীয় গভেষণায় উঠে এসেছে, দেশে আন্তর্জাতিক মানের কোনো সড়ক-মহাসড়ক নেই বললেই চলে। অথচ অর্থনৈতিক উন্নয়নের অণ্যতম পূর্বশর্ত হলো মানসম্পন্ন যোগাযোগ ব্যবস্থা। এ ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে আছি, কার কোন ব্যাখ্যা মিলছেনা। মূলত নিম্নমানের কাজ ও নির্মাণ উপকরণ, অনিয়ম দুর্নীতি, অদক্ষ ঠিকাদার, রক্ষণাবেক্ষণের অভাব। যথাযথ প্রযুক্তি ব্যবহার না করে অপরিকল্পিত ভাবে নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা নির্মাণ করার ফলে দেখা যাবে কয়েক মাসের মধ্যেই সড়কের বেহাল দশা। সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগটি শুধু আজকের নয়, অনেক পুরানো। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কমছে সড়কের স্থায়িত্ব। সড়কগুলো জোড়াতালি দিয়ে কার্যকর রাখার চেষ্টা চলে এবং সেটিই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। টেকসইভাবে রাস্তাগুলো মেরামতের উদ্যোগ না থাকায় তাতে শুধু অর্থের অপচয় হচ্ছে। বর্ষাপ্রধান বাংলাদেশে বিটুমিন বা পিচের রাস্তার আয়ু এমনিতেই কম। তার উপর প্রতিটি সড়ক নির্মাণ বা সংস্কারের কাজে থাকে শুভঙ্করের ফাঁকি। এসব অনিয়মের মধ্যে রয়েছে নিম্নমানের ইট, খোয়া ও বিটুমিন ব্যবহার।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post