মিরপুর(কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়ায় অবস্থিত হাজী নুরুল ইসলাম কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৮ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। কলেজটিতে মোট পরীক্ষার্থী ছিল ১৬ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ৮ জন এবং তাদের কেউই কৃতকার্য হতে পারেনি।
অন্যদিকে, সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে যখন পাসের হার কমেছে, তখনও মিরপুর উপজেলার ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে সরকারিকরণ তালিকায় নাম ওঠা সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ। এবারের ফলাফলে কলেজটি কুষ্টিয়া জেলার মধ্যে গড় পাসের হারে অষ্টম স্থান অর্জন করেছে।
সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ থেকে এবার ১৬৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৪ জন জিপিএ-৫সহ মোট ১০৩ জন পরীক্ষার্থী পাস করেছেন। কলেজটির গড় পাসের হার ৬২.০৫ শতাংশ।
ফলে একই উপজেলার দুটি কলেজের এবারের এইচএসসি ফলাফলে একদিকে যেমন চরম ফল বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে, অন্যদিকে প্রতিকূল ফলাফলের মধ্যেও সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের সন্তোষজনক ফলাফল মিরপুর উপজেলার ধারাবাহিক সাফল্যের চিত্র তুলে ধরেছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post