জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আব্দুল গফুরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ভেড়ামারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি ভেড়ামারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে শহরের বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে নিয়ে সংসদ সদস্য আব্দুল গফুরের দেওয়া কথিত অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সিনিয়র আইনজীবীকে নিয়ে এ ধরনের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধের পরিপন্থী। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই কাম্য নয়।
বক্তারা এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post