হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার (ওসি তদন্ত) আব্দুল বাতেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আহাদ আলী নয়নের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। দেশের ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার ওপরও আলোচনা করেন তাঁরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post