গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপকূলে কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৯ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী। এ সময় নীলগঞ্জ ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেন’র সঞ্চালনায় মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী খামারবাড়ি’র উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post