Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 10 November, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জের কোটালীপাড়ায় দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে দুটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে ।
আজ মঙ্গলবার আরডিএ’র প্রশিক্ষণ কক্ষে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ (২য় সংশোধন)’ শীর্ষক প্রকল্পের আওতায় বায়োগ্যাস, ট্রাইকোডার্মা ও ভার্মীকম্পোস্ট এবং সেলাই বিষয়ে দুটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কোর্স দুটির
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব জনাব আলেয়া খাতুন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রশিক্ষণ কোর্স দুটির উদ্বোধন করেন।।
আরডিএ, গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ (২য় সংশোধন)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ, পল্লী উন্নয়ন একাডেমি’র পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী, ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ তোজাম্মেল হক, যুগ্মপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব আব্দুল গণি মিনা, উপ-পরিচালক (প্রাণিসম্পদ) মোঃ মোর্শেদ হাসান মোস্তফা, একাডেমির অনুষদবর্গ এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কোর্সের পরিচালক ও সমন্বয়কগণ।
প্রধান অতিথি আলেয়া খাতুন বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশ, দারিদ্র্য বিমোচন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। ‘বায়োগ্যাস, ট্রাইকোডার্মা ও ভার্মীকম্পোস্ট’ বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, কৃষিতে জৈব উপকরণের ব্যবহার বৃদ্ধি, মাটির উর্বরতা সংরক্ষণ এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতের বর্জ্যকে সম্পদে রূপান্তরের বাস্তবমুখী জ্ঞান ও প্রযুক্তি অর্জনের সুযোগ সৃষ্টি হবে। প্রশিক্ষণের মাধ্যমে সমবায়ভিত্তিক উদ্যোগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং গ্রামীণ পর্যায়ে নতুন আয়বর্ধক কর্মকাণ্ডের ক্ষেত্র তৈরি হবে তিনি আরও বলেন, ‘সেলাই ও ড্রেসমেকিং’ বিষয়ক প্রশিক্ষণ নারীদের দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান এবং প্রশিক্ষণ কার্যক্রমকে সনদনির্ভরতার পরিবর্তে দক্ষতা, উৎপাদনশীলতা ও কর্মসংস্থানমুখী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, আরডিএ, গোপালগঞ্জ গ্রামীণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বাস্তবমুখী ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে সেলাই ও ড্রেসমেকিং প্রশিক্ষণের মাধ্যমে নারীদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চাকরি ও স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে একাডেমি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। প্রশিক্ষণ শেষে যোগ্য প্রশিক্ষণার্থীদের চাকরির সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট গার্মেন্টস, বুটিক হাউস, টেইলারিং প্রতিষ্ঠান ও অন্যান্য পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে
উল্লেখ্য, ‘বায়োগ্যাস, ট্রাইকোডার্মা ও ভার্মীকম্পোস্ট’ বিষয়ক প্রশিক্ষণে দুটি ব্যাচে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। অন্যদিকে, ‘সেলাই ও ড্রেসমেকিং’ বিষয়ক ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণে কর্মহীন ও সুবিধাবঞ্চিত ৩০ জন নারী অংশগ্রহণ করছেন।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

Next Post

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

Related Posts

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা
স্থানীয় খবর

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

Next Post
নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist