মোমেছুর রহমান, কুষ্টিয়া
বাংলাদেশ ৬ ঋতুরদেশ। ঋতু পরিক্রমাই এখন চলছে হেমন্তকাল। ইতিমধ্যে শীত পড়তে শুরু করেছে। শীতের এই আগমনি বার্তা নিয়ে আসতে শুরু করেছে অতিথি পাখিরা। সুদূর সাইবেরিয়া ও শীত প্রধান দেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে দলবেধে অতিথি পাখিরা এদেশে আসছে। বিভিন্ন নদী, খাল-বিল, হাওড়-বাওড়ে উষ্ণতার খোঁজে আসা এসব পাখিদের দেখা যাচ্ছে। সাধারনত শরতের শেষ থেকে নানা রঙবে রঙের অতিথি পাখি আসতে শুরু করেছে। হেমন্তের শুরুতে এঁদের আগমন ভালভাবেই চোখে পড়েছে। মূলত হাঁস পানির আশপাশে বিচরণ করে এমন পাখিরাই এখানে আসে। শীত প্রধান দেশ সাইব্রেরিয়ায় তীব্র শীত হওয়ার কারণে তাদের আসা। কুষ্টিয়াতে বিভিন্ন অঞ্চলে ছোট বড় হাওড়-বাওড়ে গতকাল এসব পাখি দেখা যায়। প্রতি বছর ঠিক এই সময় এসব অতিথি পাখি এ অঞ্চলে এসে মূলত খাল-বিল, লেক, হাওড়-বাঁওড় আশে পাশে যেখানে পানি ও খবার আছে, তেমন জায়গায় আশ্রয় নেয়। এসব পাখি এখানে ডিম ও বাচ্চা ফুটাই। পরবর্তীতে শীত শেষ হলে ওই সব বাচ্চাসহ চলে যায়। গত কয়েক বছর আমাদের এই অঞ্চলে শিকারীদের কারণে অনেক অতিথি পাখির সংখ্যা কম, এর ফলে অনেক দেশীয়ও পাখির সংখ্যাও গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে। যার ফলে পাখিদের সেই কিচির-মিচির ডাক এখন আর তেমন শোনা যায় না। তাই পাখিদের এই আগমনে পাখি স্বীকার বন্ধ করতে সকল প্রকার উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে প্রশাসনের সহযোগীতা নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post