মোঃছালাহউদ্দিন মনপুরা ( ভোলা)সংবাদদাতা
ভোলার মনপুরায় পুলিশি অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশ। এই সময় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় আটককৃত দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর আদালতে পাঠায় পাঠায় পুলিশ।
এর আগে বুধবার রাত ৯ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মতলব মেম্বারের বাড়ির সামনে রাস্তা থেকে দুই যুবককে ইয়াবাসহ আটক করে পুলিশ।
আটককৃত দুই যুবক হলেন, বাবলু (৩০) ও ইয়াছিন (২৫)। এদের দুই জনের বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ইয়াবাসহ আটককৃত দুই আসামীকে মামলা দায়ের পর আদালতে পাঠানো হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post