Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 13 November, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর (দিনাজপুর):
দিনাজপুরের পার্বতীপুরে পৃথক দুটি ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। একই দিন দুপুরে জমিতে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় চার বছর বয়সী শিশু সালমান বাবু। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালমানকে বাড়িতে নিয়ে আসার পর পরিবারের সদস্যরা জানতে পারেন, একই এলাকার আট বছর বয়সী শিশু শাহরিয়ার জাহান ইভাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুই শিশু একসঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে থাকতে পারে—এমন ধারণা থেকে এলাকাবাসী পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর পুকুরের পানি থেকে ইভাকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত সালমান বাবু ওই গ্রামের রানা বাবুর ছেলে এবং ইভা একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্পর্কে তারা খালা-ভাগনি।
এদিকে, একই ইউনিয়নের সোনাপুকুর পশ্চিমপাড়া গ্রামে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যান জাহানারা বেগম। এ সময় সাপের কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর গ্রামের এক ওঝার কাছে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। জাহানারা বেগম ওই গ্রামের মৃত মনির উদ্দীনের স্ত্রী।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুটি ঘটনাস্থলই পরিদর্শন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই দিনে পৃথক ঘটনায় তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে বেলাইচন্ডি ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

Next Post

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

Related Posts

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

Next Post
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist