গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মোছা: লিপিয়ারা খাতুন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলার বামন্দী বাজারে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
লিপিয়ারা খাতুন গাংনী উপজেলার রামনগর গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার তুলে দেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
ইরফান সাজ্জাদ ও প্রার্থনা ফারদিন দীঘি বলেন, গাংনী উপজেলার বামন্দী একটি ইউনিয়ন অথচ এই ইউনিয়নের জনপ্রিয়তা সবার সামনে তুলে ধরেছে মার্সেল। মার্সেল পণ্য কিনে এবারই পুরস্কারই নয় এর আগেও অনেকেই এই বামন্দী মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিনে টাকা সহ অনেকে পুরস্কার পেয়েছেন। এছাড়াও এখনো রয়েছে বিদেশ যাওয়ার সুযোগ, ক্যাশব্যাক ও নগদ উপহার। আপনারা মার্সেল ফ্রিজ কিনুন পুরুষ্কার জিতুন।
ঘরভর্তি উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে মোছা: লিপিয়ারা খাতুন বলেন, আমি কখনো কল্পনাও করিনি বামন্দীর মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিনে এত উপহার পাব। আনন্দে আমার বুক ভরে গেছে।এর মধ্যে রয়েছে ফ্রিজ, এসি, কাপড় ধোয়া ওয়াশিং মেশিন সহ আরো অনেক পুরস্কার। আমার দুই মেয়ে রয়েছে। আমরা সবাই এ পুরস্কার ভাগ করে নেব।
মার্সেল শোরুমের স্বত্বাধিকার মো: জিয়াদুল ইসলাম লিজন বলেন, মোছা: লিপিয়ারা খাতুন বামন্দী থেকে মার্সেল ফ্রিজ কিনে পেয়েছেন চার লক্ষ টাকার উপহার সামগ্রী। আমরা তার হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে আনন্দিত। আপনারা মার্সেল ফ্রিজ কিনুন উপহার সামগ্রী জিতে নিন।আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আমি যেন সব সময় আমার ব্যবসা সঠিকভাবে ধরে রাখতে পারি।
পুরুষ্কার অনুষ্ঠানে জনপ্রিয় মিরাক্কেল খ্যাতো অভিনেতা আবু হেনা রনি, মার্সেল ডিসট্রিবিউটর নেটওয়ার্কের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর
নুরুল ইসলাম রুবেল, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো: রবিউল আলম ভূঁইয়া, মার্সেল ডিসট্রিবিউটর নেটওয়ার্কের রিজিওনাল সেলস ম্যানেজার মো: আরফান হোসেন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post