Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 16 November, 2026.
in প্রধান খবর, বিদেশি খবর
0
‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ইরানকে কিউবার মতো অবরুদ্ধ করা বা ভেনিজুয়েলার মতো আত্মসমর্পণে বাধ্য করার কোনো সুযোগ নেই। এমনকি মার্কিন হামলার কোনো শঙ্কা তৈরি হলে এবার আর বসে থাকবে না তেহরান, বরং তারাই আগে হামলা চালাবে।

সম্প্রতি ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ঘারিবাবাদি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মূলত কূটনীতির আড়ালে নতুন করে হামলার প্রস্তুতি নিতেই সময়ক্ষেপণ করছে। মার্কিন প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “মনে করিয়ে দিতে চাই, ইরান কিউবা নয় যে আপনারা খুব সহজে একে অবরুদ্ধ করে রাখবেন। এটি ভেনিজুয়েলাও নয় যে চাইলেই আত্মসমর্পণে বাধ্য করবেন।”

তিনি আরও দাবি করেন, আকাশ ও স্থলপথে নানা অবরোধ দিয়েও মার্কিন সেনারা এ পর্যন্ত তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ সময় তিনি জানান, শত্রুদের মোকাবিলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বর্তমানে নতুন পাল্লার অত্যাধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বর্তমানে ইরানের সঙ্গে তাদের ‘যুদ্ধও নেই, শান্তিও নেই’ বলে যে দাবি করা হচ্ছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানি এই উপপররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আইনি দৃষ্টিকোণ থেকে আমার ব্যক্তিগত বিশ্বাস হলো, আমরা এখনো যুদ্ধাবস্থাতেই রয়েছি।”

এদিকে, এই উত্তপ্ত বাক্যবিনিময় ও উত্তেজনার মধ্যেই গতকাল সকালে বাহরাইনে একটি হেলিকপ্টার ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ইরানের বিপ্লবী গার্ড পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, ওই ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক রাডারগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল। তবে বাহরাইন সরকারের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

Next Post

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

Related Posts

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
জাতীয় খবর

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা
জাতীয় খবর

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ
জাতীয় খবর

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

Next Post
গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist