মোমেছুর রহমান,কুষ্টিয়া:
কুষ্টিয়ায় এখনোও পূর্বের মতোই বিভিন্ন ডাউলসহ চাউল মিলে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা।চালকল মিলগুলোর মালিকরা প্রশাসনের সামনেই নিয়মিত ভাবে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তা ব্যবহার করলেও কতিপয় মিল মালিকরা রহস্যজনক ভাবে পেয়ে যাচ্ছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র! যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। তাহলে কি প্লাস্টিকের বস্তা ব্যবহার পরিবেশ অধিদপ্তরের চোখে বৈধ। নাকি প্লাস্টিকের বস্তা ব্যবহার করার সাথে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের কোন সম্পর্ক নেই। এ নিয়েও রয়েছে প্রশ্ন।
চাল বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মানছেন না অনেক চালকল মালিকরা।প্রায় ৩’শত ৫০টির বেশি রাইচ মিল রয়েছে এ অঞ্চলে। দেশের দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারি জেলার অটোরাইস মিলগুলোসহ হাসকিং মিলের অধিকাংশ মিলে অবাধে চলছে প্লাস্টিক বস্তার ব্যবহার। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসায়ীরা চাল, ডালসহ বিভিন্ন পণ্য বাজারজাত করছেন প্লাস্টিকের বস্তায়। ফলে পরিবেশ দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। তবে স্থানীয় চালকল মালিকরা বলছেন, সরকারের যেহেতু নির্দেশ আছে, আমরাও নির্দেশ মানতে বাধ্য। তবে ঢালাওভাবে সবাই এ কাজ করেন না।
খাদ্যশস্যসহ ১৭ পণ্য সরবরাহ বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। প্রণয়ন করা হয়েছে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০। তবে এ নিয়ম মানছে না বেশিরভাগ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। জেলার চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য সবচেয়ে বেশি কুষ্টিয়ার কবুরহাট, খাজানগর, শান্তির মোড়, আইলচারা ও পোড়াদহ অঞ্চলে অবস্থিত চালকল মালিকরা আইনের তোয়াক্কা করছে না। আগের মতো প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে।
সরেজমিনে বাজারে দেখা গেছে, বাজারের অধিকাংশ দোকানে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাল,ডাল, চিনিসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। প্রশাসনের ধারাবাহিক নজরদারি না থাকায় বাজারগুলোয় প্লাস্টিকের বস্তায় পণ্য সরবরাহ করছেন মিল মালিকরা।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলেন, ডাউলসহ চাউল মিলের পাইকারি ব্যবসায়ীরা প্লাস্টিকের বস্তায় পণ্য সরবরাহ করায় তাদের সেই বস্তাতেই বিক্রি করতে হচ্ছে। বিষয়টি তাদের হাতে নেই। তবে সাশ্রয়ী মূল্যে পাটের বস্তা পেলে ব্যবহার করতে আপত্তি নেই বলেও মন্তব্য করেন ব্যবসায়ীরা।
এদিকে পাটের বস্তা সরবরাহকারীরা বলেন, চালকল মালিক ও ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন। তাদের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি দাবি করেন তারা।
সূত্র জানায়, অটো রাইস মিল থেকে নির্গত দুষিত পানি, ধানের গুড়া, ধানের কণা, ছাই ও ধোঁয়ার কারনে পরিবেশ দুষণ দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয়। তারপরও চালকল মিলগুলোর মালিকরা প্রশাসনের সামনেই নিয়মিত ভাবে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তা ব্যবহার করলেও কতিপয় মিল মালিকরা রহস্যজনক ভাবে পেয়ে যাচ্ছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র!
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post