আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্ন ওয়ার্ডে গণ সংযোগ করছেন তরুণ উদীয়মান নেতা আব্দুল্লাহ বিন মনির সোহাগ।
রবিবার (১৫ নভেম্বর) রাতে ইউনিয়নের ২নং ওয়ার্ড আওলাতলী এলাকার আওলাতলী মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিএনপি নেতা হাজী মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা ওলামা দলের সাবেক সদস্য বিএনপি নেতা আবুল হোসেন মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বিন মনির সোহাগ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরুণ বিএনপি নেতা আলী আকবর সরকার, ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক সদস্য ইলিয়াস আহমেদ, যুবদল নেতা আব্দুস সোবহান মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ গাজী, শ্রমিক দল নেতা জালাল উদ্দীন বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান প্রমূখ।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আব্দুল্লাহ বিন মনির সোহাগ বলেন, “দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। হবিরবাড়ী ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা এবং সমর্থন আমার সঙ্গে রয়েছে। দল যদি আমাকে সমর্থন ও মনোনয়ন দেয়, তাহলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কাজ করবো।”
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post