নিজস্ব প্রতিবেদক:
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদকের দায়িত্বে) সোহাইব আহমেদ সজীবের স্বাক্ষরিত ঢাকা কলেজ ছাত্রদলের প্যাডে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখা।
এ লক্ষ্যে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ড ও পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার যেসব নেতাকর্মী ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র্যাগিংসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বা রয়েছেন, তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদকের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
ঢাকা কলেজ ছাত্রদলের আয়াহক পিয়াল হাসান ও সদস্য সচিব মিল্লাদ হোসেনের পক্ষ থেকে শিক্ষার্থীদের এ তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ, একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার কথাও জানানো হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post