Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

উপকূলের নদ-নদীর নাব্যতা সঙ্কট, মাছ ধরা ট্রলার নিয়ে বিপাকে জেলেরা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 17 November, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপকূলের আন্ধারমানিক, রাবনাবাদ, শিববাড়িয়া, টিয়াখালী, দোন, ধুলাসার নদী সহ একাধিক নদ-নদী প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে ভরাট হয়ে গেছে। পরিবেশ ও প্রতিবেশের কোনো রকম সমীক্ষা ছাড়াই কয়েকটি নদীর উপর বড় বড় সেতু, ব্রীজ নির্মান এবং প্রাকৃতিক নিয়মে এসব খরস্রোতা নদী পলি জমে ভরাট হয়ে যাওয়ায় দুর্যোগকালীন সময়ে মাছধরা ট্রলার নিয়ে এসব নদীতে নিরাপদ আশ্রয় নিতে বিপাকে পড়ছেন জেলেরা। এমনকি গভীর সমুদ্রে মৎস্য শিকারের পর সাগর মোহনা থেকে প্রতিদিন মৎস্যবন্দরের ঘাটে ফিরতে গিয়ে এসব নদীর ডুবোচরে আটকে যাচ্ছে অসংখ্য মাছধরা ট্রলার।

আর ভাটার সময় মৎস্যবন্দর অবতরন কেন্দ্রের ঘাটে ফিরতে বিকল্প যাতায়াত ব্যবস্থা না থাকায় ট্রলারেই প্রতিদিন পঁচে যাচ্ছে লাখ লাখ টাকার মাছ। ফলে এ খালটির ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবন জীবীকা এখন হুমকির মুখে পড়েছে।

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজার। এ বাজারেই প্রতিদিন দুর-দুরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মৎস্যজীবী মানুষ। নিত্য দিনের মৎস্য পাইকারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এ বাজার সহ আশপাশের এলাকা। আর এই মৎস্য বাজারকে ঘিরেই জড়িয়ে আছে লাখও মানুষের জীবন জীবীকা। তবে সম্প্রতি সময়ে এই বন্দরটির ঘাটে সমুদ্র থেকে মাছ আহরণ করে স্বস্তিতে ফিরতে পারছেন না জেলেরা।

ঘাটে ফেরার একমাত্র মাধ্যম ধুলাসার নদীর বেহাল দশায় প্রতিদিন ডুবোচরে আটকে গিয়ে কষ্টার্জিত মাছ খোয়াচ্ছেন সমুদ্রগামী জেলেরা। কখনও কয়েক ঘন্টা, আবার কখনও দিনের পর দিন আটকে থাকায় ট্রলারেই পঁচন ধরে আহরণকৃত মাছ। ফলে সঠিক সময়ে মাছ আড়তে পৌঁছে দিতে না পারায় লোকসান গুনছেন জেলেরা।

স্থানীয়রা বলছেন, এক সময়ের স্রোতের টানে বয়ে চলা এই নদীটিতে এখন জোয়ারে প্রবেশ করা গেলেও ভাটিতে বদলে যায় সব চিত্র। তাই সাগরে খাটুনির পর ফের মাথায় করে মাছ পরিবহন করে অনেক সময় ঘাটে ফেরেন জেলেরা।

মৎসজীবী ও আড়ৎ মালিকরা বলছেন, শুধু মৎস্য খাতেই নয়,নদীটিতে প্রবেশ বা চলাচল বন্ধ হয়ে গেলে জীবন জীবীকা নিয়ে চরম হুমকির মুখে পড়বে লাখো মানুষ। তাই প্রয়োজন খনন প্রক্রিয়ার।

স্থানীয় জেলে সোবহান সিকদার জানান, এক সময়ে এই নদীর ঢেউয়ের তান্ডব বুকে কাঁপন জাগাতো। আর এখন ভাটির সময় এপার থেকে ওপারে পায়ে হেঁটে পারাপার করেন অনেকেই। তিনি বলেন, সাগর মোহনা দিয়ে প্রতিদিন নদীটিতে হাজারো মাছধরা ট্রলার প্রবেশ করে। কিন্তু চরে আটকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন জেলেরা। ফলে ঠিক সময় ঘাটে মাছ নিয়ে পৌঁছাতে না পারায় অসংখ্য মাঝিরা তাদের মাছ কম দামে বিক্রি করতে বাধ্য হন।

অপর এক মাঝি বলেন, সাগর উত্তাল হলে এবং ঝড় বন্যা হলে এই নদীতে আশ্রয় নিতে আসে হাজারো ট্রলার। ডুবোচরের কারনে নদীর মধ্যে প্রবেশ করতে না পেরে প্রায়শ:ই দূর্ঘটনার কবলে পড়তে হয় তাদের।

বাবলাতলা বাজারের আড়ত মালিক মো. রাসেল বলেন, এ খালটা এখন লাখো মানুষের জীবন জীবীকায় প্রভাব ফেলছে। শীত মৌসুমে এ বাজারে কোটি টাকার মাছের কারবার চলে। কিন্তু মোহনায় বালু ভরে এমন ভাবে চর জেগেছে সেখান থেকে ট্রলার যাতায়াত প্রায় অসম্ভব। ভাটিতে বা জোয়ারে ছোট ট্রলার ঢুকলেও বড়গুলো প্রতিদিন আটকে যায়। তিনি বলেন, এই নদীটি দ্রুত খনন না করলে অনেক জেলেদের পেশা পরিবর্তন করতে হবে।

বাজার ব্যবসায়ী হাজী মাসুদ জানান, শত বছরের পুরানো এই বাজারটি টিকে আছে এই নদীটির ওপর নির্ভর করে। এটা কাউকে বলে বোঝানো যাবে না যে একটি নদীর জন্য কি পরিমাণ বিরূপ প্রভাব পড়ছে। জেলেরা এই ঘাটে মাছ নিয়ে আসতে চায়না। আবার মহিপুর আলীপুর ঘাটে পৌঁছাতে তাদের বেশি পরিমাণ তেল পুড়তে হয়। তাই অনেকে কয়েক কিলোমিটার মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফেরেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেরা কষ্ট করে মাছ আহরণ করলেও চ্যানেলটি দিয়ে ঠিক সময়ে ঘাটে আসতে পারে না। নদীটির নাব্যতা কমে যাওয়া এবং অসংখ্য ডুবোচরের ফলে প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়টি ইতোমধ্যে উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি। যাতে দ্রুত খননের জন্য উদ্যোগ গ্রহন করা হয়।

বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন-উর রশিদ জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় খাঁজুরা পয়েন্টে জেলেদের জন্য চ্যানেল খনন প্রক্রিয়ার ব্যবস্থা করেছেন। সেখানে ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। এই নদীটির জন্যও আবেদন করলে আমরা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

Next Post

কোটালীপাড়ায় লকডাউন সফল করার লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ

Related Posts

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী
স্থানীয় খবর

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্থানীয় খবর

চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ নিঃস্ব প্রায় শতাধিক পরিবার

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্থানীয় খবর

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Next Post
উপকূলের নদ-নদীর নাব্যতা সঙ্কট, মাছ ধরা ট্রলার নিয়ে বিপাকে জেলেরা

কোটালীপাড়ায় লকডাউন সফল করার লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ নিঃস্ব প্রায় শতাধিক পরিবার

প্রফেসর আমান উল্লাহ বিশ্বাসের মৃত্যু বার্ষিকী

প্রফেসর আমান উল্লাহ বিশ্বাসের মৃত্যু বার্ষিকী

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

যশোর সীমান্তে অভিযান মাদক ও চোরাই মাল আটক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist