মৌলভীবাজার প্রতিনিধি: লাইফ এইড এর অর্থায়নের এবং সোস্যাল এইড এর আয়োজনে জেলার চা শ্রমিকদের খাবার বিতরণ করা হয়েছে।গতকাল (২৭ ফেব্রুয়ারি) রবিবার দুপুরে কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল,৫ কেজি সোয়াবিন তেল,২ কেজি আটা,২ কেজি ডাল,১কেজি লবন।
জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সোস্যাল এইড এর উপদেষ্ঠা এস,এ হামিদ পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ চা গবেষনা ইনিষ্টিউট (বিটিআরআই) এর পরিচালক ড.মোহাম্মদ আলী।
বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চা গবেষনা ইনিষ্টিউট (বিটিআরআই) এর প্রধান বৈঞ্জানিক কর্র্মকর্তা ড.তৈৗফিক আহমদ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপনা মজুমদার সোসাল এইড এর প্রতিনিধি প্রকৌশলী বাবুল আক্তার,মো: ইসহাক মিয়া পরিতোষ দে, প্রমুখ।
প্রিন্ট করুন







Discussion about this post