Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

হাটহাজারীতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 7 March, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
হাটহাজারীতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মো.আলাউদ্দীন, হাটহাজারী: হাটহাজারীতে রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের পক্ষে মো. এমরান নামে এক যুবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চিকনদণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত লিয়াকত আলীর দুই ছেলে আবদুল্লাহ জোবায়ের, তার ভাই আবদুল্লাহ জোনায়েদ এবং তাদের চাচা আবুল হাশেম বিএস ১৭৩ দাগের জায়গায় বিদ্যমান সর্বসাধারণের চলাচলের রাস্তায় মাটি ভরাট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। সপ্তাহ খানেক আগে চলাচলের রাস্তায় মাটি ফেলার কারণে বেশ কিছু সংখ্যক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। মাটি সরিয়ে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিতে একাধিকবার অনুরোধ করা হলেও তারা তা মানছেন না।

লিখিত অভিযোগে এমরান অভিযোগ করেন, শুধু বিএস ১৭৩ দাগের রাস্তা নয়, পাশ্ববর্তী বিএস ১০৫ দাগের চলাচলের রাস্তায় বাড়ির ফটক নির্মাণ করে আশপাশের আরও কয়েকটি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছেন অভিযুক্তরা।

এলাকায় প্রভাবশালীহ ওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না ভুক্তভোগী অসংখ্য পরিবার। একাধিকবার সালিস ডেকে বিষয়টি সুরাহার চেষ্টাও করেছেন ভুক্তভোগীরা। তবু তারা সরকারি রেকর্ডভুক্ত চলাচলের রাস্তার জায়গা নিজেদের দাবি করে দখলযজ্ঞ চালাচ্ছেন। দেশের কোন আইনকানুনকে তোয়াক্কা করছেন না।

ভুক্তভোগী এমরান বলেন, ‘চলাচলের রাস্তায় মাটি ফেলার কারণে ৭-৮ দিন ধরে আমার পরিবারসহ বাড়ির অসংখ্য মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। আমাদের সন্তানেরা স্কুল-কলেজে যেতে পারছে না। নামাজ আদায়ের জন্য বয়োজ্যৈষ্ঠরা মসজিদে যেতে পারছেন না। মাটি সরিয়ে নিতে বললে লিয়াকত চেয়ারম্যানের দুই ছেলে এবং তাদের চাচা আবুল হাশেম আমার ওপর চড়াও হচ্ছেন। আমাকে মারধরের চেষ্টা করছেন। এলাকাবাসীর পক্ষে আমি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে প্রয়াত চেয়ারম্যান লিয়াকত আলীর ছেলে আবদুল্লাহ জোবায়েরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে অভিযোগ প্রসঙ্গে আবুল হাশেমের বক্তব্য পাওয়া গেছে। তিনি উল্টো এমরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘চলাচলের রাস্তায় আমরা মাটি ফেলেছি বটে। কিন্তু এর আগে একই রাস্তায় বাঁশ গেড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এমরান।’

চলাচলের রাস্তায় বাঁশ গেড়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মো. এমরান বলেন, ‘আমি বাড়ির নির্মাণকাজের জন্য চলাচলের রাস্তায় পর্যাপ্ত জায়গা রেখে বাঁশ গেড়েছি। এ কারণে কারও চলাচলে বিঘ্ন ঘটছে না। লিয়াকত চেয়ারম্যানের ছেলে এবং তার ভাই আবুল হাশেম জনসাধারণের চলাচলের রাস্তার মুখে মাটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।’

দৈনিক দেশতথ্য//এল//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাপাহারে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

Next Post

কুষ্টিয়ায় হত্যার দায়ে এক প্রহরীকে যাবজ্জীবন

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে
জাতীয় খবর

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

Next Post
কুষ্টিয়ায় হত্যার দায়ে এক প্রহরীকে যাবজ্জীবন

কুষ্টিয়ায় হত্যার দায়ে এক প্রহরীকে যাবজ্জীবন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist