Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

তিন উইকেট নিয়ে দ্বিতীয় সেশন শেষে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 31 March, 2022.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
তিন উইকেট নিয়ে দ্বিতীয় সেশন শেষে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp


স্পোর্টস ডেস্ক:

টস জিতলেও ডারবান টেস্টের প্রথম দিনের সকালটা নিজেদের করতে পারেনি বাংলাদেশ দল। বোলারদের হতশ্রী বোলিংয়ের সঙ্গে ডিন এলগার আর সারেল আরভিয়াকের দায়িত্বশীল ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি সফরকারীরা। মধ্যহ্নভোজের বিরতি কাটিয়ে ফিরে দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবুও আক্ষেপ হয়েছে সঙ্গী। সিদ্ধান্তহীনতায় না ভুগলে উইকেটের খাতায় নাম তুলতে পারতেন তাসকিন আহমেদ।

কোনো উইকেট না হারিয়ে ৯৫ রানে দিনের দ্বিতীয় সেশন শুরু করা দক্ষিণ আফ্রিকা এই সেশনের খেলা শেষ করেছে ৩ উইকেট হারিয়ে। যেখানে স্কোর বোর্ডে জমা হয়েছে ১৬৫ রান। টেম্বা বাভুম ২২ এবং রায়ান রিকলটন ১১ রানে অপরাজিত থেকে দিনের তৃতীয় ও শেষ সেশনের খেলা শুরু করবেন।

সুযোগটা এসেছিল ম্যাচের ৪২তম ওভারে। তাসকিনের করা স্টাম্পের বাইরের বল শরীর থেকে দূরে ড্রাইভ করার চেষ্টায় ঠিকমতো খেলতে পারেননি ব্যাটসম্যান কিগান পিটারসেন। বাংলাদেশ শিবির থেকে আবেদন করা হলেও তাতে মন গলেনি আম্পায়ারের। আত্মবিশ্বাসে অভাবে বাংলাদেশের পক্ষ থেকেও রিভিউ নেওয়া হয়নি। পরে রিপ্লেতে আল্ট্রা এজ-এ দেখা যায়, বল হালকা ছুঁয়ে গিয়েছিল ব্যাট। এই আফসোসটুকু একপাশে রাখলে সেশনটা মন্দ কাটেনি বাংলাদেশের।

এলগার ৬০ এবং আরভিয়া ৩২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশনের খেলা শুরু করেন। শুরু থেকেই দুই ব্যাটসম্যানকে চেপে ধরেন টাইগার বোলাররা। তার ফল আসে দ্বিতীয় সেশনের অষ্টম ওভারে। খালেদ আহমেদের আচমকাই লাফিয়ে ওঠা বল এলগারের গ্লাভস ছুঁয়ে যায় পেছনে। বাঁ দিকে ঝাঁপিয়ে দুই হাতে বল গ্লাভসবন্দি করেন লিটন দাস। ১১ চারে ১০১ বলে ৬৭ করে আউট দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।

পরের ওভারেই আরেক ওপেনার আরভিয়াকে ফেরান মেহেদী হাসান মিরাজ। প্রোটিয়া এ ব্যাটসম্যানের মনোযোগের ঘাটতি পড়তে পেরে মিরাজ বল ভাসিয়ে দেন বাতাসে। অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করা বল টার্ন করে আরেকটু বাইরে যাচ্ছিল। বাঁহাতি আরভিয়া জায়গায় দাঁড়িয়েই চেষ্টা করেন অনেক দূরের বল ড্রাইভ করতে। ব্যাটে লেগে বল আঘাত করে স্টাম্পে। ১০২ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর দলকে টেনে তোলার চেষ্টা করেন ওয়ানডে দলের অধিনায়ক টেম্বা বাভুমা আর তিনে নামা পিটারসেন। তবে দুই জনের পার্টনারশিপটাকে বড় হতে দেননি মিরাজ। দুর্দান্ত এক রান আউটে পিটারসেনকে আউট করে ভাঙেন ২৯ রানের পার্টনারশিপ। তাসকিন করা বলটি পয়েন্ট ঠেকে সিঙ্গেল বের করতে চেয়েছিলেন বাভুমা। মিরাজ একটু দৌড়ে ফুল লেংথ ডাইভ দিয়ে বল থামান। এরপর চোখের পলকে উঠে, বসা অবস্থায় থ্রো করে স্টাম্প উপড়ে দেন। পিটারসেন ফেরেন ৩৬ বলে ১৯ রান করে।

সেশনের বাকি সময়টা অবশ্য দেখেশুনে কাটিয়ে দেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান বাভুমা আর রায়ান রিকলটন। ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানে চা বিরতিতে গেছেন দুই জন। যেখানে মাভুমা ২২ এবং রিকলটন ১১ রানে অপরাজিত আছেন।

দৈনিক দেশতথ্য//এল

Tags: তিন উইকেট নিয়ে দ্বিতীয় সেশন শেষে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে কাঠগড়ায় অস্ট্রেলীয় সাংবাদিক

Next Post

শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন শিশুরা সমাজের বোঝা নয় : প্রধানমন্ত্রী

Related Posts

ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী
খেলাধুলা

ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের
খেলাধুলা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ: আনভীর স্টেডিয়াম পরিদর্শনে ইসিবির প্রতিনিধি
খেলাধুলা

ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ: আনভীর স্টেডিয়াম পরিদর্শনে ইসিবির প্রতিনিধি

Next Post
শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন শিশুরা সমাজের বোঝা নয় : প্রধানমন্ত্রী

শারীরিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন শিশুরা সমাজের বোঝা নয় : প্রধানমন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist