Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সূর্য না ডোবার দেশেও রোজা রাখা হয়

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 4 April, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সূর্য না ডোবার দেশেও রোজা রাখা হয়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রহমান মৃধা: উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের অনেকটা অংশজুড়েই গ্রীষ্মকালের একটা নির্দিষ্ট সময় আক্ষরিক অর্থেই সূর্য ডুবতে দেখা যায় না। তেমনি শীতকালেরও একটা নির্দিষ্ট সময় ধরে সূর্য উঠতে দেখা যায় না। গ্রীষ্মকালের এ সময়টাকে ‘মেরু দিন’ এবং শীতকালের এই সময়টাকে ‘মেরু রাত্রি’ বলা হয়ে থাকে। স্ক্যান্ডেনেভিয়া অঞ্চলের দেশ সুইডেনের কিরুনা শহরটি আর্কটিক সার্কেল বা উত্তর মেরু বলয়ের আরও ১৪৫ কিলোমিটার ভেতরে। এখানে গ্রীষ্মকালেও পর্বত চূড়াগুলো সাদা বরফে ঢাকা থাকে। পুরো গ্রীষ্মকালেই রাতের আকাশ থাকে অনেকটাই আলোকিত, পুরো শীতকালে দিনের আলোর দেখা মেলা ভার। তবে এবার এপ্রিল মাসে রোজা শুরু হয়েছে বিধায় সুইডেনের কৃষিখেতে কাজ করেছি আজ সকালে। এক ঘন্টা কাজ শেষে সবাই বললো কফি টাইম ফিকা করবো। আমি বললাম তোমারা যাও আমি কাজ করতে থাকি। সবাই এক সঙ্গে বললো না তুমিও আসো। আমি বললাম আমি রোজা, গতকাল থেকে রমজান শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে সবাই বললো সরি রহমান ভুলে গেছি যে রমজান শুরু হয়েছে। একথা শেষে তারা বললো তাহলে আমরা কুইক ফিকা সেরে আসছি। সুইডিশ ফিকা বলতে আমাদের দেশে আমরা বলি নাস্তা পানি। আমি বললাম তাড়া নেই তোমরা যখন খুশি আসো। গ্রুপের মধ্যে একজন নাম জুং, বললো, রহমান আমি রোজা থাকতে চাই। আমি বললাম সেকি? জুং বললো আমি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী তবে রোজা থাকার খুব সখ। আমি বললাম তাহলে কাল থেকে শুরু কর। জুং ফিকায় না গিয়ে আমার সঙ্গে কাজ করতে লাগলো। জুংয়ের বয়স ৩০ বছর, এক ছেলের বাবা, ছেলের বয়স ৪ বছর। জুং বললো, রহমান কী বলব ছেলেকে, সে যখন জিজ্ঞেস করে, বাবা মানুষ মানুষকে কেন গুলি করে মারছে? করোনার সময় সবাই সবাইকে সাহায্য করেছে অথচ এখন খুন করছে? পলেটিক্স আর ধর্ম নিয়ে কথা উঠলে যা হয়, অনেক কথা আলোচনা হলো আজ। আলোচনার শেষে আমার ভাবনায় যে চিন্তা ঢুকেছে তার অংশ বিশেষ শেয়ার করছি। পাশ্চাত্যের চার্চগুলো জনশূণ্য অথচ pub বা bar-এ মানুষে ভরা। এরা চার্চে যাওয়া ছেড়েই দিয়েছে বলতে হয়। চার্চের পরিবর্তে ন্যাচারে বা সাগরের পাড়ে ঘণ্টার পর ঘণ্টা সময় পার করে, নির্জন জঙ্গলে সময় কাটায়। যা দেখা বা শোনা যায় না তার উপর সময় দিতে বা কথা বলতে এরা চায় না। চার্চে বসে বসে ভাবার চেয়ে ন্যাচারে সময় কাটানো ভালো, ৮০% -এরও বেশির ভাগ মানুষের সাথে কথা বললে এমনটি উত্তর মিলবে। আমি তর্কে জড়িত না হয়ে বরং যেটা আমার বিবেকে মনে হয় সেটাই বলি। আমি মনে করি স্রষ্টা আদেশ করেছেন রোজা থাকার, নামাজ পড়ার সেগুলো করলেই হলো। আমরা স্রষ্টার নির্দেশনা থেকে যত দূরে সরে যেতে চেষ্টা করছি ততই মহামারি, মানুষে মানুষে ঘৃণা, গণহত্যা, ধর্ষণ, দুর্নীতি এসবের সঙ্গে জড়িয়ে পড়ছি। যে অর্থ ব্যয় হচ্ছে বিশ্বের নানা ধরণের যুদ্ধে এর দশ ভাগের এক ভাগ যদি মানুষের সেবায় ব্যয় হতো তবে মনুষ্যত্বের বিকাশ ঘটত বিশ্বে। আমরা আল্লাহর সান্নিধ্য পেতাম আরো বেশ

এখন পাশ্চাত্যে না হয় এরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না বুঝলাম কিন্তু আমাদের জগতে তো সবাই ধর্মকে গুরুত্ব দেয়। তাহলে সেখানে কেন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না? তাহলে কি আমরা লোক দেখানো ধর্মে মগ্ন? আমরা নিজেদেরকে ঠকাচ্ছিনে তো? যাই হোক না কেন আর যাই করি না কেন, এতটুকু বলতে চাই তা হলো ধর্মকে মন থেকে বিশ্বাস করার মধ্যে মজাটাই আলাদা।
সুইডেনের রমজান মাস বিশ্বের অন্যান্য দেশের মতই পালিত হয়। শুধু সময়ের পার্থক্যটাই লক্ষণীয়। আজ সূর্য উঠেছে সকাল ০৬:০৯ এবং অস্ত যাবে ১৯:৩৪। আমাদের এখানে রোজা শুরু হয়েছে গতকাল ২ এপ্রিল থেকে। খুব কম লোকই আছে এখানে যারা ভোর রাতে রান্নাবান্না করে। সবাই রাতের ডিনার করেই ঘুমিয়ে যায় এবং সূর্য অস্ত গেলে রোজা ভাঙ্গে। প্রতিদিন তারাবির নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। সব দেশের মুসলমানরা একত্রে তারাবির নামাজ পড়ে। এবার বসন্তের শুরুতে রোজা শুরু হয়েছে বিধায় দিন প্রতিদিনই বড় হতে থাকবে। গোলাকার, বিস্ময়কর পৃথিবী, সবকিছু চলছে তার গতিতে, কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু আমাদের মানবতা এবং মনুষ্যত্বের। পাশ্চাত্যে এরা কিন্তু রোজা থাকে এদের মতো করে যাকে আমরা ‘উপোস থাকা’ বলি। এরা পানি পান করে এবং অন্যান্য খাবার থেকে বিরত থাকে। রমজান মাসের রোজা সুইডেনের সময়ের সঙ্গে তুলনা করলে আরবদেশের প্রায় দ্বিগুণ সময় যা নিশ্চয় একটু কঠিন সময়। সুইডেনে এবারের রোজা বসন্তে হবার কারণে কিছু সময় দিন শেষে রাত হবে। তা না হলে যদি রোজা শীত অথবা গ্রীষ্মে হতো তবে সূর্য না উঠার সমস্যার পরিবর্তে তখন সূর্য না ডোবার সমস্যায় পড়তে হতো। গ্রীষ্মকালে দীর্ঘ সময় ধরে রোজা রাখার পরিবর্তে শীতে তখন মাত্র কয়েক ঘণ্টা রোজা রাখতে হতো। শীতকালের কিছুদিন পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে হয় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। কেননা বছরের কিছু সময়ে মাত্র দুই-তিন ঘণ্টা সময় আকাশে সূর্য দেখা যায়। আল্লাহ পাক সব জেনে শুনেই কুরআনে বর্ণনা করেছেন, “আর তোমরা আহার করো ও পান করো যতক্ষণ তোমাদের জন্যে (রাত্রির) কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্ট হয়ে যায়। এরপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো।” (সূরা বাকারাহ-১৮৭)। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।[email protected]

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মধ্যস্বত্বভোগীদের কঠোর হুশিয়ারী দিলেন কুমারখালী ইউএনও

Next Post

ধোপাজান নদী থেকে পাচার হচ্ছে বালি, পাথর

Related Posts

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
ধোপাজান নদী থেকে পাচার হচ্ছে বালি, পাথর

ধোপাজান নদী থেকে পাচার হচ্ছে বালি, পাথর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist