রোমান আহমেদ, জামালপুর: ভূ-গর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে পানি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘।
আজ সোমবার (৪ এপ্রিল) আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, অপচয় রোধ করে প্রতিটি সম্পদেরই সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা দরকার। এতে আমাদের জীবনমানের যেমন উন্নয়ন হবে, তেমনি ভূ-প্রকৃতিরও ভারসাম্য ঠিক থাকবে। তাই ভূ-গর্ভস্থ পানিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে।
সকাল সাড়ে ৯ টায় শহরের বকুলতলা চত্ত্বর থেকে একটি এ উপলক্ষে র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় বিটিভির মাধ্যমে গণভবন থেকে সরাসরি জাতীয় অনুষ্ঠান দেখানো হয়।
দৈনিক দেশতথ্য// এল//
প্রিন্ট করুন










Discussion about this post