Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে খুন হয় রোহান

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 6 April, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খুলনার ফুলতলা এম এম কলেজের ছাত্র সৈয়দ আলিফ রোহানকে খুন করার সাথে জড়িত থাকায় ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম শান্ত ও শেখ আবু হাসনাতকে সংগঠন থেকে সাসপেন্ড করা হয়েছে। খুন হয়ে যাওয়া রোহানের নামে একটি একাডেমিক ভবনের নাম করনের সিদ্ধান্ত নিয়েছে কলেজ ম্যানেজিং কমিটি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ মার্চ)  দিনে দুপুরে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করা হয় অনার্স প্রথমবর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহানকে। নিহতের পিতা সৈয়দ আবু তাহের টুটুল বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ কে আসামি করে মামলা করেন। মামলাটি  তদন্তের দায়িত্ব পায় ফুলতলা থানার ওসি (তদন্ত) এস এম শাহাদাত হোসেন। তিনি এজাহার নামীয় ৪ নং  আসামি দীপ্ত সাহাকে আটক করেন।

পুলিশ জানায় দীপ্তসাহা সিনিয়র জুডিশিয়াল ম্যাজেষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সেই জবানবন্দীতে সে বলেছে, এক সপ্তাহ পূর্বে পায়গ্রামকসবা গ্রামের একটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হয়। সেখানে হাসিবুল ইসলাম শান্ত, তাছিন মোড়ল, শেখ আবু হাসনাত, ছাব্বির ফারাজিসহ কয়েকজন মেয়েদের ছবি তুলে উত্যক্ত করে। এতে রোহান ও তার বন্ধুরা বাধা দেয়। সেই কারণে রোহানকে খুন করা হয়।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম শান্ত ও শেখ আবু হাসনাত

 
প্রকাশ্য দিবালোকে এমন লোমহর্ষক ঘটনার চারদিনেও আর কোন আসামি আটক না হওয়ায় সোমবার রাতে মামলাটি খুলনার সিআইডিতে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির খুলনার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, কেস ডকেট গতরাতে হাতে পেয়ে পর্যালোচনা শুরু করেছি। এজাহারভূক্ত আসামি দীপ্ত সাহা থানা পুলিশের হাতে আটক ও তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেখেছি। ঘটনায় জড়িত আসামিদের আটকের প্রচেষ্টা চলছে।

ফুলতলা এম এম কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসিবুল ইসলাম শান্ত এবং ফুলতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আবু হাসনাত কলেজের ছাত্র রোহান কিলিং মিশনে সরাসরি অংশ নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়। ফলে বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখা ও ফুলতলা উপজেলা শাখা ইমেজ সংকটে পড়ে।



এদিকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি মইনুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম স্বাক্ষরিত বিবৃতিতে ফুলতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আবু হাসনাতকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হয়। ফুলতলা এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি জীম বিশ্বাস ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আক্তার স্বাক্ষরিত অনুরূপ বিবৃতিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ
হাসিবুল ইসলাম শান্তকে সংগঠন থেকে সাময়িক বহিস্কারের কথা উল্লেখ করা হয়।
একইসাথে তাদেরকে চূড়ান্ত বহিস্কারের জন্য খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর সুপারিশও করা হয়েছে।

সর্বশেষ এ ঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পরিচালনা পর্ষদের সভাপতি সাদিয়া আফরিনের সভাপতিত্বে ফুলতলা এম এম কলেজের ম্যানেজিং কমিটির জরুরী সভা  অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিগ্রী ১ম বর্ষের ছাত্র মোঃ হাসিবুল ইসলাম শান্তকে কলেজ থেকে বহিস্কার, রোহানের নামে একাডেমিক ভবনের নামকরণ, কলেজ নিরাপত্তায় সিসি ক্যামেরা
স্থাপন এবং রোহান হত্যা মামলা সংক্রান্ত পূর্ন সহযোগিতার সিদ্ধান্ত গৃহিত হয়।

অধ্যক্ষ শেখ মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা,বিএমএ সালাম, মোঃ সেলিম আহমেদ মহলদার, সহকারী অধ্যাপক ফিরোজা আক্তার, ফুটলাল দত্ত, লুৎফর রহমান, এম এম মোনায়েম হোসেন।
 

এবি//দৈনিক দেশতথ্য//৫ এপ্রিল,২০২২//

Tags: মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে খুন হয় রোহান
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইফতারে কী খাবেন, কী খাবেন না

Next Post

বেইলি রোডে জমজমাট ইফতার বাজার, দাম নিয়ে অসন্তোষ

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
বেইলি রোডে জমজমাট ইফতার বাজার, দাম নিয়ে অসন্তোষ

বেইলি রোডে জমজমাট ইফতার বাজার, দাম নিয়ে অসন্তোষ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist