Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 9 April, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা: ৪ বছর আগে সড়ক দুর্ঘটনায় আমার কোমড়, পা ও পাজর ভেঙ্গে যায়। এখন ক্রাসে ভর দিয়ে চলা ফেরা করি। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ১০ হাজার টাকার সহায়তা দেয়। একটি চায়ের দোকান দিয়ে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলাম। ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুতে আমি দু’ সন্তানকে নিয়ে পাথাড়ে পড়েছি। কথা গুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তরপাড়া (কুঞ্জবন) গ্রামের মোঃ বেলাল হোসেন মোল্লা। তিনি ভুল চিকিৎসায় স্ত্রীর মুত্যুর ঘটনায় চিকিৎসকের বিচার দাবি করেছেন।
এ ঘটনার তদন্তে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেনগুপ্তা ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছেন।
ওই গৃহবধূর স্বামী মোঃ বেলাল হোসেন মোল্লাকে আগামী ১০ এপ্রিল গঠিত মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হয়ে ভুল চিকিৎসায় স্ত্রী মৃত্যুর প্রমানাদি উপস্থাপন করতে বলা হয়েছে।
ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় গত ৪ এপ্রিল কোটালীপাড়া উপজেলার উত্তরপাড়া (কুঞ্জবন) গ্রামের মোঃ বেলাল হোসেন মোল্লা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মোঃ বেলাল হোসেন মোল্লা বলেন, গত ৬ মার্চ আমার স্ত্রী সম্পা বেগম (৩২) ডায়রিয়ায় আক্রান্ত হয়। ওই দিন দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ডাক্তার না পেয়ে ওই হাসপাতালের চিকিৎসক ডা. শাওন সিকদার টুটুর বাসায় নিয়ে যাই। সেখানে ভিজিট দিয়ে তাকে দেখাই। তিনি প্রাথমিক চিকিৎসা ও পেসক্রিপসন করে দিয়ে আমার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে বলেন। বাড়ি নিয়ে ওই ওষুধ সেবন করাতে থাকি। পরের দিন তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের হাসপাতালে নিয়ে আসি। ডা. শাওন সিকদার টুটুর মোবাইল নম্বর জোগাড় করে ফোন দেই। তিনি দূরে আছেন জানিয়ে ওই ওষুধ চালিয়ে যেতে বলেন। পরের দিন আমার স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে আসলে ডা. শাওন সিকদার টুটু বলেন তাকে আগেই হাসপাতালে ভর্তি করা উচিৎ ছিল বলে জানান । তিনি (ডাক্তার) ভুল স্বীকার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় ১০ মার্চ আমার স্ত্রীর শরীরের শক্তি হ্রাস পায় ও সে জ্ঞান হারিয়ে ফেলে। ডা. শাওন সিকদার টুটু তাকে ঢাকা অথবা খুলনা নিয়ে যেতে বলেন। আমি আমার স্ত্রীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করি। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় আমার স্ত্রীর শরীর গ্লুকোজ নেই। গ্লুকোজ ইনজেকশন দেয়ার প্রয়োজন ছিল। পরে গ্লুকোজ ইনজেকশন দেয়া হয়। সেখান থেকে আমার স্ত্রীকে নিউরো সাইন্স হাসপাতালে স্তানাস্তর করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে ১৬ মার্চ আমার স্ত্রী মারা যায়। দীর্ঘ চিকিৎসায় ঋনগ্রস্থ হয়ে স্ত্রীর পেছনে ২ লাখ টাকা খরচ করেছি। ডা. শাওন সিকদার টুটুর ভুল চিকিৎসায় স্ত্রীকে হারিয়েছি। এখন ২ সন্তান নিয়ে অসহায়ের মত জীবন যাপন করছি। চিকিৎসক শাওন সিকদার টুটুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানাচ্ছি।
অভিযুক্ত চিকিৎসক ডাঃ শাওন সিকদার টুটু বলেন, সম্পা বেগমের আগে থেকেই হার্ট,কিডনী ও ডিআইসি’র সমস্যা ছিলো। এছাড়া তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ডায়রিয়া নিয়ে আমার কাছে এসেছিলো। চিকিৎসার পর তার অবস্থা ভাল হলে তার স্বামী তাকে বাড়ি নিয়ে যায়। তখন তাকে ঢাকা অথবা বরিশালে হার্টের ডাক্তার দেখানোর পরামর্শ দেই। ডায়রিয়ায় তার মৃত্যু হয়নি। ঢাকা মেডিকেলের মৃত্যু সনদে ইনকেফানাইটিসে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তিনি ভুল চিকিৎসার কোন প্রমান দিতে পারবেন না।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেনগুপ্তা বলেন, এ ব্যাপরে ৬ এপ্রিল ৫ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের কাছে ওই গৃহবধূর স্বামীকে ১০ এপ্রিল সকাল ১০ টায় ভুল চিকিৎসার প্রমানপত্র উপস্থাপন করতে বলা হয়েছে। সাক্ষাতের পর মেডিকেল বোর্ড আমার কাছে প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক দেশতথ্য//এল//

Tags: ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নওগাঁয় মালবেরি চাষে সফল সোহেল রানা

Next Post

ফসল রক্ষা বাঁধ নিয়ে নতুনভাবে ভাবা হবে: উপমন্ত্রী শামীম

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
ফসল রক্ষা বাঁধ নিয়ে নতুনভাবে ভাবা হবে: উপমন্ত্রী শামীম

ফসল রক্ষা বাঁধ নিয়ে নতুনভাবে ভাবা হবে: উপমন্ত্রী শামীম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist