Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মেডিকেলে চান্স পেয়েছে দলিত গোষ্ঠীর জয় দাস

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 14 April, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
মেডিকেলে চান্স পেয়েছে দলিত গোষ্ঠীর জয় দাস
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ভর্তিসহ পড়া-লেখার ব্যায় বহনে সহযোগিতা প্রার্থী

অদম্য বাসনা ও লক্ষ্য নিয়ে বাবার পুরনো বস্তায় ব্যাগ তৈরীর যৎসামান্য আয়ে ভর করে অস্পৃশ্য ও অন্ত্যুজ জনগোষ্ঠীর খোলশমুক্তির সংগ্রামে আরো এক ধাপ এগিয়ে জয় দাস এবার মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। জয়ের সাফল্যে দলিত পরিবারে উচ্ছ্বাস শুর” হলেও মূহুর্তেই ফিকে হয়ে গেছে মূল আনন্দ। ভর্তির টাকা যোগাড় ও পড়া-লেখার খরচ বহন নিয়ে শুর”তেই দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা।

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নাছিরপুর গ্রামের বিশ্বজিৎ দাস’র ছেলে জয় দাস ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এর আগে সে ২০১৯ সালে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং এইচএসসিতে ২০২১ সালে কপিলমুনি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

জয়ের বাবা বিশ্বজিৎ দাস কপিলমুনি বাজারের ফুটপাতে বসে বস্তা থেকে ব্যাগ তৈরীর কাজ করে জীবিকা নির্বাহ করেন।

এক মেয়ে মেঘলা দাস সহচরী বিদ্যা মন্দিরের ৭ম শ্রেণীর ছাত্রী। বাবা বিশ্বজিৎ ফুটপাতের ফেরীওয়ালা হলেও তার আশা, ছেলে-মেয়েদের পড়া-লেখা শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। মাত্র ২ শতক জমির উপর বসত-ভিটাই একমাত্র সম্বল তাদের। সংসারের একমাত্র উপার্জনক্ষম হিসেবে পুরনো বস্তা থেকে ব্যাগ তৈরী করেই চলে তাদের জীবন-জীবিকা। চরম অর্থ কষ্টে শৈশবে নিজের পড়া-লেখা না হলেও শিক্ষার প্রতি চরম অনুরাগ থেকেই ছেলে-মেয়েদের পড়া-লেখা করাচ্ছেন তিনি। সমাজে নিচু শ্রেণীর মানুষ হিসেবে শৈশব থেকে অনেক বঞ্চনা সহ্য করেই টিকে রয়েছেন তবে, এজন্য কোন আক্ষেপ নেই তার। ছেলে ডাক্তার হয়ে একদিন সমাজে পিছিয়ে পড়াদের চিকিৎসাসেবা করবে। এমন সম্ভাবনায় ভর করে পুলকিত তিনি কিন্তু বাধ সেধেছে সেই-ই অর্থনৈতিক দৈন্যতা। সম্প্রতি ব্রেষ্ট ক্যান্সারের আক্রান্ত নিজ মায়ের দু’বার অপারেশনসহ চিকিৎসাভার বহনে জীবনের সব সঞ্চয় ব্যায় করেও ঋণগ্রস্থ হয়ে পড়েছেন তিনি। ঠিক এমন পরিস্থিতিতে ছেলের ভর্তি থেকে শুর” করে পড়া-লেখার খরচবহন করতে শুর”তেই দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা। ভর্তির পাশাপাশি পড়া-লেখা চালিয়ে নিতে সহযোগিতা কামনা করেন তিনি।

মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জয় দাস জানায়, এইচ,এস,সি’র পর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিতে সে বহুকষ্টে ডিএমসি স্কলার্স-এ কোচিং করেছে। দিনের বেশির ভাগ সময় বাবার কাজে সহযোগীতার পর রাত ১২ টার পর মূলত পড়তে বসত সে। আজকের সফলতায় সে তার বাবা বিশ্বজিৎ দাস-মা মালতী দাসের পাশাপাশি স্কুল ও কলেজ শিক্ষক, কোচিং শিক্ষক, শুভাকাংখীসহ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

ভবিষ্যত পরিকল্পনা হিসেবে তার এক কথায় জবাব, একদিন ডাক্তার হয়ে মানব সেবা করতে চায় সে। এজন্য সে সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

এব্যাপারে কপিলমুনি কলেজের অধ্যক্ষ মো: হাবিবুল্ল্যাহ বাহার জানান, ছাত্র হিসেবে জয় প্রচন্ড মেধাবী ছেলে। তার বিশ্বাস ছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায় সফল হবে সে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাবা-মায়ের সম্মান রেখেছে সে। তিনি তার ভর্তিসহ পড়া-লেখার ব্যায়ভার বহনে সকলের সহযোগিতা কামনা করেন।

এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল,২০২২//

Tags: মেডিকেলে চান্স পেয়েছে দলিত গোষ্ঠীর জয় দাস
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কপিলমুনিতে দ্বাদশ শতকের স্থাপত্যকাঠামোর সন্ধান

Next Post

দৌলতপুরে চাঁদার দাবিতে কাজীকে মারধোর :আটক-১

Related Posts

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
জাতীয় খবর

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Next Post

দৌলতপুরে চাঁদার দাবিতে কাজীকে মারধোর :আটক-১

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist