Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

স্মরণে ডা. আবুল কাশেম: আজ তাঁর ৩৩ তম মৃত্যু বার্ষিকী

Abdul Bari by Abdul Bari
Thursday, 29 July, 2021.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
স্মরণে ডা. আবুল কাশেম: আজ তাঁর ৩৩ তম মৃত্যু বার্ষিকী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

১৯৮৮ সালের আজকের এই দিনে শাহাদাৎ বরণ করেছিলেন আমার পিতা ডা. এম এ কাসেম। আজ তাঁর ৩৩তম মৃত্যু বার্ষিকী। বেদনা বিধূর এই দিনটিকে পরম শ্রদ্ধা ভরে আমরা প্রতি বছরই স্মরণ করি। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। রাব্বির হামহুমা কামা রাব্বি ইয়া আনি ছাগীরা।

ডা. এম এ কাসেম ছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। চার দশকেরও বেশি সময় ধরে তিনি ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ডা. এম এ কাসেম ১৯২৪ সালের ৪ঠা এপ্রিল দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেছিলেন। তাঁর পিতার নাম পন্ডিত মরহুম বছির উদ্দিন বিশ্বাস।

ডা. এম এ কাসেম পরিশ্রমী ধর্মভীরু সাহসী কর্তব্যপরায়ণ শিক্ষাবান্ধব আপাদমস্তক একজন সংস্কৃতিবান স্মার্ট সুপুরুষ ছিলেন। অত্যন্ত সৌখিনতায় পূর্ণ ছিলো তাঁর বর্ণাঢ্য জীবন। আমাদের বাইক চড়ার মতো করে যৌবনে তিনি ঘোড়ায় চড়ে বেড়াতেন। তাঁর কাছে কেউ আসলে তাকে কখনোই ফিরিয়ে দিতেন না। তিনি ধর্মীয় গ্রন্থ সাহিত্য দেশি বিদেশী জার্নাল নিয়মিত কিনতেন এবং পড়তেন।

ডা. এম এ কাসেম ছিলেন পাকিস্তানের ফৌজি শাসক আইয়ূব খানের ঘোর বিরোধী। মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও পাকিস্তানী সেনারা তাঁর বাড়ী আক্রমণ করেছিল। এরপর তিনি বড় ছেলেকে নিয়ে ভারতের পশ্চিম বঙ্গে চলে যান। সেখানে তিনি করিমপুরের নাটনা পাড়া ও জামশেদপুর মুক্তিযোদ্ধা ক্যাম্প পরিচালনার দায়িত্ব পালন করেছেন। ওই সময়ের প্রখ্যাত আওয়ামী লীগ নেতা ও মিরপুর-ভেড়ামারা আসনের এমএনএ আব্দুর রউফ চৌধুরী তাঁকে গুরু বলে সম্বোধন করতেন। কুমারখালী-খোকসার এমএনএ গোলাম কিবরিয়া মেহেরপুরের এমএনএ ছহিউদ্দিন চুয়াডাঙ্গার এমএনএ ডা: আসাবুল হক ছিলেন তাঁর হরিহর আত্মার একান্ত রাজনৈতিক বন্ধু। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাঁর বাড়ি থেকে অনেক নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহন করা হতো। সেই বাড়িটি মিরপুর উপজেলার আমলায় ‘চেয়ারম্যান ভবন’ নামে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার প্রতিবাদে তিনি মুক্তিযোদ্ধার পরিচয় প্রত্যাখান করেছিলেন। এরপর থেকে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে নিজের পরিচয় কোথাও ব্যবহার করেন নি। এই কারনে মুক্তিযোদ্ধা তালিকায় তাঁর নাম নেই। তবে তাঁর রিক্রুটেড অনেক মুক্তিযোদ্ধা এখনো নানা আসন অলংকৃত করে আছেন। তাঁর হাতে নিয়োগ পাওয়া শত মুক্তিযোদ্ধা আজো তাঁকে সশ্রদ্ধচিত্তে সন্মান জানায়। আমরা তাঁর উত্তরাধিকারী হিসেবে গর্বিত।

ডা. এম এ কাসেম রাজনৈতিক ডামাডোল সামাজিক পরিবর্তণ স্বত্বেও তাঁর সাহসী ও বর্ণাঢ্য কল্যাণমূখী মানবিক জীবন বজায় রেখে চলেছেন। তাঁর কর্ম তাঁকে মানুষের হৃদয়ে জাগ্রত করে রেখেছে। আমরা তাঁকে চরম শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহ যেন তাঁকে বেহেশতের বাসিন্দা করে রাখেন এই দোয়া প্রার্থণা করছি।

এই প্রতিবেদনটির মূল অংশ পাঠিয়েছেন মরহুম ডা. এম এ কাসেমের পুত্র হাসান টুটুল। সম্পাদনা করেছে দৈনিক দেশতথ্যের ঢাকা অফিস।

 

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পদ্মা নদীতে নেমে দুই কলেজ ছাত্র নিখোঁজ

Next Post

বগুড়ার ১৩০০ পরিবার পেল বসুন্ধরার ত্রান

Related Posts

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক
জাতীয় খবর

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের
খেলাধুলা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
জাতীয় খবর

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

Next Post
বগুড়ার ১৩০০ পরিবার পেল বসুন্ধরার ত্রান

বগুড়ার ১৩০০ পরিবার পেল বসুন্ধরার ত্রান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist