Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নওয়াজ শরিফের সাজা স্থগিতের কথা ভাবা হচ্ছে: পাকিস্তান

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 2 May, 2022.
in বিদেশি খবর
Reading Time: 1 min read
0
নওয়াজ শরিফের সাজা স্থগিতের কথা ভাবা হচ্ছে: পাকিস্তান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আন্তর্জাতিক ডেস্ক:
লন্ডনে স্বেচ্ছানির্বাসিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সাজা বাতিল অথবা স্থগিতের বিষয়ে বিবেচনা করছে সরকার। আর এই বিষয়ে দেশটির কেন্দ্রীয় অথবা প্রাদেশিক আইনের বিধান প্রয়োগ করা হতে পারে।

সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, কোনও অভিযুক্ত ব্যক্তির সাজা বাতিল বা স্থগিত এবং মামলায় ভুল সাজা হওয়ায় তাকে আইনের আদালতে নতুন করে মামলার শুনানির সুযোগ দিতে ফেডারেল এবং পাঞ্জাব উভয় সরকারের ক্ষমতা আছে।

তিনি বলেন, এসব বিধি-বিধান পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ এবং অন্যদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তবে ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে স্বেচ্ছা নির্বাসিত জীবন বেঁচে নেওয়া মিয়া নওয়াজ শরিফকে তার স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে দেশে আসার সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন সানাউল্লাহ খান।

মানি লন্ডারিং ও দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত নওয়াজ শরিফকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০১৭ সালে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পাওয়ার পর ২০১৯ সালের নভেম্বরে লন্ডনে পাড়ি জমান সাবেক এই পাক প্রধানমন্ত্রী। তখন থেকে সেখানেই অবস্থান করছেন দুর্নীতির একাধিক মামলার এই আসামি।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া ‌ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দুই বছর আগে ব্রিটেনে অবস্থানরত পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্ট বাতিল করে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বড় ভাই নওয়াজ শরিফ। গত ৯ এপ্রিল সংসদে অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ার পর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে বসার পরপরই বড় ভাই নওয়াজ শরিফকে পাসপোর্ট দেওয়ার নির্দেশ দেন শেহবাজ শরিফ।

এবার সাজা বাতিলের চিন্তা-ভাবনা শুরু করায় ঈদুল ফিতরের পরপরই নওয়াজ দেশে ফিরতে পারেন বলে পিএমএল-এনের নেতারা প্রত্যাশা করছেন।


দৈনিক দেশতথ্য//এল//

Tags: নওয়াজ শরিফের সাজা স্থগিতের কথা ভাবা হচ্ছে: পাকিস্তান
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজধানীতে ঈদুল ফিতরের জামাত কখন কোথায়

Next Post

ঈদের বাজারে সয়াবিন তেল নিয়ে হাহাকার

Related Posts

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল
প্রধান খবর

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
প্রধান খবর

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
প্রধান খবর

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Next Post
ঈদের বাজারে সয়াবিন তেল নিয়ে হাহাকার

ঈদের বাজারে সয়াবিন তেল নিয়ে হাহাকার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist