Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মেহেরপুরে লিচু ফলে লাভবান হচ্ছেন চাষী

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 11 May, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
মেহেরপুরে লিচু  ফলে লাভবান হচ্ছেন চাষী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

লিচু মেহেরপুরে এখন লাভজনক একটি ফলের নাম। লিচু গাছ লাগিয়ে লাভের মুখ দেখছেন কৃষকরা। মেহেরপুর জেলার প্রতিটা গ্রামেই লিচুর বাগান না থাকলেও প্রায় বাড়িতে রয়েছে লিচুর গাছ। তবে বেশ কিছু এলাকায় রয়েছে অসংখ্য লিচু বাগান।

জৈষ্ঠ্য মাসের রসে ভরা সুমিষ্ট একটি ফল হলেও একটু আগাম বাজারে এসেছে আঁঠি লিচু। লিচু রসালো ফল হওয়ায় শিশু ও বৃদ্ধসহ সকল ধরনের মানুষের কাছে পছন্দের একটি ফল। মেহেরপুরে আঁঠি লিচু, মাদ্রাজী লিচু, বোম্বাই লিচু, চায়না-3, চায়না-4, কাঁঠালী সহ আরও কয়েকটি জাতের লিচু থাকলে গত সপ্তাহ ধরে শুধু দেশী আঁঠি লিচুই বাজারে বিক্রি হতে দেখা যাচ্ছে। অন্যান্য জাতের লিচু বাজারে ওঠার অপেক্ষায় রয়েছে।

আঁঠি লিচু বর্তমানে মেহেরপুর জেলা শহর ছাড়াও কেদারগন্জ, মহাজনপুর, আমদহ, বারাদী, আমঝুপি, পিরোজপুর, কাঁঠাল পোতা, বাজিতপুর, সুবিদপুর, মদনাডাঙ্গা, শ্যামপুর, গাংনী, বামুন্দী, ভাটপাড়া, তেঁতুল বাড়ীয়া, কাথুলী, সাহারবাটী, বেতবাড়ীয়া, মহাম্মদপুর, করমদী, বাঁশবাড়ীয়া, বাওটসহ ছোট-বড় সকল হাটবাজারে পাওয়া যাচ্ছে।

জেলার ডিসি ইকো পার্ক এলাকার ভাটপাড়া বাজারে প্রতি পৌণ (৮০টি) আঁঠি লিচু বিক্রি হতে দেখা গেছে ৭০-১০০ টাকায়। তবে কোন কোন বাজারে এর থেকে কম ও বেশি দামেও বিক্রি হচ্ছে। 

মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী-ভিটাপাড়ার উজ্জল হোসেন জানালেন, এবছরে লিচুর মূল্য কম রয়েছে। এই সময়ে গতবছর প্রতি পৌণ লিচু বিক্রি হয়েছে ১৩০-১৫০ টাকায়। তিনি জানান, গাংনী উপজেলার করমদী থেকে বাগানে ১৭ টি লিচু গাছের লিচু ক্রয় করেছেন ৩৪ হাজার টাকায়। লাভবান হবেন বলে তিনি আশাবাদী।

তিনি আরও জানান, লিচুতে লাভবান হওয়ায় বিগত বছরগুলোর তুলনায় নতুন নতুন লিচু বাগান তৈরি হচ্ছে। কৃষি বিভাগ থেকেও লিচুর চারা বিতরণসহ নানাভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়।

মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন জানান, উপজেলায় ৩’শ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, উপজেলায় ৭৫ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান জানান, উপজেলায় ৩৫০ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে।

তবে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে জেলায় মোট ৬৩০ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। এটা শুধু বাগানের হিসাব। এছাড়াও বাড়ির আঙ্গিনায় বা রাস্তা জুড়ে অসংখ্য লিচু গাছ রয়েছে।

কর্মকর্তারা জানান, ফলন ভালো হওয়ায় দিন দিন লিচু চাষ বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফলন পাবেন বলে আশাবাদী।

এবি//দৈনিক দেশতথ্য//মে ১১,২০২২//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাথরঘাটায় সয়াবিন তেলের গুদামে অভিযান

Next Post

দৌলতপুরে গলায় রশি দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

Related Posts

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি
জাতীয় খবর

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
প্রধান খবর

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
জাতীয় খবর

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

Next Post
দৌলতপুরে গলায় রশি দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

দৌলতপুরে গলায় রশি দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist