Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কোটি টাকার সড়ক, নির্মাণের কয়েক মাসেই ধস!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 12 May, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কোটি টাকার সড়ক, নির্মাণের কয়েক মাসেই ধস!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে.জাহেদ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে ৩৪ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণের কয়েক মাস যেতে না যেতেই বিভিন্নস্থানে ধসে পড়েছে। উপজেলার চরলক্ষ্যা ও চরপাথরঘাটা ইউনিয়নে নতুন দুই সেতুর সাথে লাগানো সংযোগ সড়কের দু’পাশের অংশে এমন দশার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের দিকেই আঙুল তুলছে সংশ্লিষ্টরা। সামান্য বৃষ্টি আর অল্প দিনেই ধসে যাওয়ায় হতবাক এলাকায় মানুষ।
সরেজমিনে জানা যায়, বৃহৎ এ প্রকল্পে উপজেলার মইজ্জ্যারটেক (বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু) চত্বর থেকে পুরাতন ব্রিজঘাট ফেরিঘাট সড়ক-বিএফডিসি সড়ক-আরবান আলী সড়ক পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়কের দু’পাশ প্রশস্ত করা হয়। এ সড়কে থাকা দুটি পাকিস্থান আমলের পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ করা হয়েছে। সেতুর দৈর্ঘ্য ৩২-৩৬ মিটার, প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার করা হয়েছে । সড়কের প্রশস্ত ১৮ হতে ২৪ ফুটে উন্নতিকরণ করা হয়েছে।
এ সড়কের প্রকল্প ব্যয় ছিল ৩৩ কোটি ৫৫ লক্ষ টাকা। বলা যায় প্রায় ৩৪ কোটি টাকা। যে প্রকল্পের কাজের সময়সীমা ছিল গত বছরের ৩০ জুন পর্যন্ত। কিন্তু এর মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠান। জয়েন বেঞ্চে এ প্রকল্পের কাজ করেছেন তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান-রানা বির্ল্ডাস প্রাইভেট লিঃ, হাসান টেকনো বিল্ডার্স লিঃ ও সালেহ আহমেদ জে.বি।
পরে ২০২২ সালের জানুয়ারি-মার্চ মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে কাজটি শেষ করেন। ওই সময় সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুলে কয়েক দফা কাজ বন্ধ করে দেন স্থানীয় জনতা। পরে জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে স্থানীয়দের সাথে সমঝোতা করে কাজ করেন প্রতিষ্ঠানটি। স্থানীয়দের কথা তোয়াক্কা না করেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শেষ করেন প্রতিষ্ঠানটি। পাকাকরণের কয়েক মাস যেতেই সড়কের দু’পাশের বিভিন্নস্থানে ধস দেখা দিয়েছে। যা স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমন কি দিন যাচ্ছে আর ক্রমেই সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের তীব্রতা দৃশ্যমান হচ্ছে।
স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ নাঈম, নেজাম উদ্দিন ও শহিদুল ইসলাম পাভেল অভিযোগ করে জানান, ‘এই সড়কটি নির্মাণে ঠিকাদার খরচ কমাতে মাটির পরিবর্তে ট্যাফে ট্রাক্টরের মাধ্যমে বালি ব্যবহার করেছেন। রাস্তার সোল্ডারের জন্য ৩ ফিট মাটি ধরা থাকলেও একফিট সোল্ডারও করা হয়নি। সাফবেইস, ম্যাকাডামেও নিম্নমানের কাজ করেছে প্রতিষ্ঠানটি। সড়কে বালু ভরাটের সঙ্গে সঙ্গেই পাকাকরণের কাজ চালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রোলার দিয়ে ভালোভাবে পিটানো হয়নি সড়কটি। ঝূকিপূর্ণ জায়গায় শক্ত গাইডওয়াল দেয়া হয়নি। এছাড়া কনফেকশনও ভালভাবে করেনি। তাই বালি মাটি হওয়ায় সামান্য বৃষ্টিতেই ধসে গেছে।’
চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান তালুকদার বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতন সেতুটি ভেঙে ফেলতে চেয়েছিলেন। আমি এলাকার মানুষের সুবিধার জন্য ভাঙতে দিইনি। বরং সংস্কার করে পাকা সড়ক তৈরি করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। এখন সামান্য বৃষ্টিতেই কয়েক জায়গায় ধসে গেছে বলে খবর পাচ্ছি। বিষয়টি ইঞ্জিনিয়ারকে জানিয়ে নতুন করে মাটি ফেলে ঠিক করার ব্যবস্থা নেওয়া হবে।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি। তবে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, ‘সড়ক ধসে পড়ার বিষয়টি জানতে পেরেছি। আমরা সড়কটি পরিদর্শন করব। অভিযোগের সত্যতা পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক দেশতথ্য//এল//

Tags: কোটি টাকার সড়কনির্মাণের কয়েক মাসেই ধস!
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পানিতে ভাসছে কৃষকের স্বপ্নের তরমুজ

Next Post

এই সিইসি সাপের চেয়েও ভয়ংকর : মোমিন মেহেদী

Related Posts

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন
জাতীয় খবর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
এই সিইসি সাপের চেয়েও ভয়ংকর : মোমিন মেহেদী

এই সিইসি সাপের চেয়েও ভয়ংকর : মোমিন মেহেদী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist