Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ভেড়ামারায় বিশ্ব মেডিটেশন দিবস পালিত

কনি by কনি
Saturday, 21 May, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ভেড়ামারায় বিশ্ব মেডিটেশন দিবস পালিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

২১ মে, বিশ্ব মেডিটেশন দিবস। ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এবং প্রাণায়াম ও অ্যাকিউপ্রেশার প্রশিক্ষণ কেন্দ্রর উদ্যোগে ভেড়ামারায় দ্বিতীয় বারের মত পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। 

ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর কার্যালয়ে শনিবার  (২১ মে) সকালে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ছাত্র ছাত্রীদের মাঝে মেডিটেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডাঃ কামরুল ইসলাম মনা। সুস্থতায় মেডিটেশন এবং যোগ ব্যায়ামের ভূমিকা শীর্ষক আলোচনায় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রেসিডেন্ট ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, মেডিটেশন এক প্রকার মনের ব্যায়াম। এতে দেহ মন সতেজ থাকে, মস্তিষ্ক শিথিল করে। মেডিটেশন এর মাধ্যমে মনের একাগ্রতা বৃদ্ধি পায়, দৈনন্দিন জীবনের শত শত সমস্যা মিটে যায়। নিয়মিত করলে ধীরে ধীরে মনে শান্তি আসে, কাজে মনোযোগ বাড়ে, নিজের প্রতি বিশ্বাস বাড়ে ইত্যাদি।

এবারের বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য বিষয়- ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’। ‘নিয়মিত মেডিটেশন, সুস্থ সফল সুখী জীবন’।

ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড ও প্রাণায়াম যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক ডাঃ কামরুল ইসলাম মনা আরো বলেন,  মন হচ্ছে মানব দেহের এমন একটা অদৃশ্য অঙ্গ যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এমনকি ল্যাবরেটরীতে ব্যবহার ও করা যায় না। মন ও অসুস্থ হতে পারে – এক সময় তা মানুষের ধারণার বাইরে ছিল। মানুষ এখন মনের অস্তিত্ব খুঁজে পেয়েছে। মন বড় ধন। মন থেকে হয় নানা রোগ। 

 মনের সার্বজনীন ব্যায়াম হচ্ছে ধ্যান বা মেডিটেশন। যেকোনো বয়সের মানুষ প্রতিদিনই এটি চর্চা করতে পারেন। মেডিটেশনের নিয়মিত অনুশীলন জাগিয়ে তোলে মানুষের ভেতরের ইতিবাচক সত্তাকে, শুভ শক্তিকে। নিয়মিত মেডিটেশন চর্চায় মনের রাগ, ক্ষোভ, দুঃখ-কষ্ট, হতাশা, দুশ্চিন্তা, স্ট্রেস বা মানসিক চাপ দুর হয়। নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় বদলে যায় দৃষ্টিভঙ্গি। মন প্রশান্ত থাকলে, মনে মমতা জাগলে পারিবারিক, পেশাগত, সামাজিক সম্পর্কগুলোও সুন্দর হয়ে ওঠে। মানসিক চাপমুক্ত থাকা যায় বলে বাড়ে পেশাগত দক্ষতা। শুধু নিয়মিত মেডিটেশন চর্চা করেই একজন মানুষ পেতে পারেন প্রশান্তি, সুস্বাস্থ্য ও সাফল্য। শিশু কিশোররা করলে মেধাবী ধীশক্তি সম্পন্ন হয়। 

বিশ্বজুড়ে এখন প্রায় ৫০ কোটি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। গত কয়েক বছর ধরে পৃথিবীজুড়ে কিছু প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যেগে ২১ মে বিশ্ব মেডিটশন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।  

 মেডিটেশনের মাধ্যমে সাফল্য, প্রশান্তি ও নিরাময় লাভ করেছেন লাখ লাখ মানুষ।  এজন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও লাখ লাখ মানুষ ধ্যান বা মেডিটেশন করে নিজেদের জীবন-যাপনকে করে তুলেছেন অর্থবহ।

মনীষীদের ভাষায়, মানবজীবনের একক হচ্ছে প্রশান্তি। প্রশান্তি ছাড়া অর্থ-বিত্ত, খ্যাতি, সাফল্য সবকিছুই অর্থহীন। সেই প্রশান্তির খোঁজ মিলছে মেডিটেশনে। ইতিবাচক চিন্তার মাধ্যমে লাখ লাখ মানুষ সমস্যা ও দুর্দশাগ্রস্ত প্রাত্যহিক জীবন বদলে ফেলেছেন। নিরাময় লাভ করেছেন দুরারোগ্য ব্যাধি থেকে। 

বোস্টনের মাইন্ড বডি মেডিকেল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. হার্বার্ট বেনসন তার সাড়া জাগানো বেস্ট সেলার ‘রিলাক্সেশন রেসপন্স’ বইয়ের পর সম্প্রতি ‘ব্রেকআউট প্রিন্সিপাল’ নামে আরেকটি বই লিখেছেন। তাতে তিনি বলেছেন, মনকে শিথিল করার মাধ্যমে কীভাবে একজন মানুষ তার মানসিক সামর্থ্যকে তুঙ্গ অবস্থায় নিয়ে যেতে পারে। অর্থাৎ দৈনন্দিন চিন্তাভাবনার জঞ্জাল এবং মাথা খারাপ করে ফেলা সমস্যার বাইরে এসে যদি ভাবা যায়, কিছুটা সময় যদি অন্য চিন্তায় ডুবে থাকা যায়, তাহলে চিন্তার রাজ্যে তৈরি হয় সেই স্বচ্ছতা আর স্থিরতা, যা দেয় সঠিক সিদ্ধান্ত ও সমাধান।

আধুনিক মানুষের সুস্থ জীবনযাপনের পথে বড় অন্তরায় স্ট্রেস। হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ,  ক্যান্সার, ফুসফুসের জটিলতা, লিভার সিরোসিসসহ আরও নানা রোগের মূলে রয়েছে স্ট্রেস। এই স্ট্রেস মুক্তির জন্য মেডিটেশন এখন সারা বিশ্বে সমাদৃত। স্ট্রেস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের শত শত হাসপাতালে চিকিৎসকরা প্রতিরোধমূলক যত্ন হিসেবে রোগীদের যোগ-মেডিটেশন প্রশিক্ষণ দিচ্ছেন। স্ট্রেস থেকে মুক্তি না পেলে শরীর মন পেশা সবই ক্ষতিগ্রস্ত হয়। কাজেই এত সবের ক্ষতি না করে প্রতিদিন নিয়মিত মেডিটেশন করাই বুদ্ধিমানের কাজ। বিশ্ব মেডিটেশন দিবস এই বার্তাটিই নিয়ে এসেছে।

বাংলাদেশে মেডিটেশন চর্চার ইতিহাসে অন্যতম কেন্দ্র  ভেড়ামারায় প্রাণায়াম ও অ্যাকিউপ্রেশার প্রশিক্ষণ কেন্দ্র এবং ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর মেডিটেশন/ যোগ শেখায় আগ্রহীরা এই কেন্দ্রে সুযোগটি গ্রহণ করতে পারেন।

ডাঃ কামরুল ইসলাম মনা আরো বলেন, আমাকে যোগী মা দিন আমি নীরোগ ও সুস্থ জাতি উপহার দিবো।

আর//দৈনিক দেশতথ্য//২১ মে-২০২২//

Tags: ভেড়ামারায় বিশ্ব মেডিটেশন দিবস পালিত
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে বৈশাখী ঝড়ে লন্ডভন্ড, এক নারী নিহত

Next Post

সিদ্ধিরগঞ্জে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওয়াটার পার্ক

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
সিদ্ধিরগঞ্জে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওয়াটার পার্ক

সিদ্ধিরগঞ্জে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওয়াটার পার্ক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist