Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চট্টগ্রামে র‌্যাবের ওপর হামলা, গ্রেফতার ১৩

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 27 May, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
চট্টগ্রামে র‌্যাবের ওপর হামলা, গ্রেফতার ১৩
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি: মীরসরাইয়ে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের করা হচ্ছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ১৩ জনকে বৃহস্পতিবার (২৬ মে) ফেনীর ছাগলনাইয়া ও মীরসরাইয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হবে।

গ্রেফতারকৃতরা হলেন- সাইদুর রহমান (৩৩), আনোয়ার হোসেন (৪৫), এস এম শাফায়েত হোসেন (৩৮), মফিজুল ইসলাম (৩৬), শহিদুল ইসলাম (২৫), সোয়েব উদ্দিন (২৯), মো. সাইদুল ইসলাম (৩০), নাহিদ উদ্দিন (৩০), মো. আবু সাঈদ (২৮), নাসির উদ্দিন (৩৮), মো. মাঈন উদ্দিন, হোসেন (৩৩), ফাহাদ (২৬)।

র‌্যাব সূত্র জানায়, বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে বারইয়ারহাট পৌরবাজারে র‌্যাবের একটি দল সাদা পোশাকে তথ্য সংগ্রহের কাজে গেলে মাদক ব্যবসায়ীরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে। এ সময় স্থানীয় লোকজন হামলায় অংশ নেন। এতে র‌্যাব-৭ এর দুই সদস্যসহ ৩ জন গুরুতর আহত হন। তাদের প্রাইভেট কারও এসময় ভাঙচুর করা হয়। আহত দুই র‌্যাব সদস্যকে এদিন রাতে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলা চালিয়ে সাইদুর এক র‍্যাব সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নেয়। পরে তাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনিয়ে নেওয়া অস্ত্রটি শাফায়েতের কাছ থেকে উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতার অন্যদের কাছ থেকে ২ হাজার ইয়াবা, ৫২ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে এ ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও র‌্যাবের টহল বেড়েছে। গ্রেফতার আতঙ্কে অনেক দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন বলেন, এ ঘটনায় থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বারইয়ারহাট পৌরবাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//

Tags: চট্টগ্রামে র‌্যাবের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৩
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাওনা টাকা চাওয়ায় হামলা, আহত ১

Next Post

‘দ্রব্যমূল্য বিক্রি আইন’ দাবি নতুনধারার

Related Posts

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন
জাতীয় খবর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
‘দ্রব্যমূল্য বিক্রি আইন’ দাবি নতুনধারার

‘দ্রব্যমূল্য বিক্রি আইন’ দাবি নতুনধারার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist