Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ার সুইমিং ক্লাব সাঁতারুদের কাজে আসছে না

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 2 June, 2022.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ার সুইমিং ক্লাব সাঁতারুদের কাজে আসছে না
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সাঁতারের বদলে চলছে গোসল। ঘন্টা প্রতি নেওয়া হচ্ছে টাকা!

কুষ্টিয়া সুইমিং ক্লাবটি সাঁতারুদের কাজে আসছে না। সেখানে সাঁতারের পরিবর্ত করতে দেওয়া হচ্ছে গোসল। ঘন্টা প্রতি নেয়া হচ্ছে টাকা। আর দেশ বিদেশে সাঁতারে পদক পাওয়া সাঁতারুদের প্র্যাকটিস চলে আমলা-সদরপুরের খালে কিংবা বিলে।

জেলাবাসীর স্বপ্নের সুইমিং ক্লাবটি সাঁতারুদের কাজে না আসলেও বিনোদন পিপাসুদের স্বপ্ন যেন পুরণ হয়েছে। এখানে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সাঁতার শেখানোর বদলে চলছে গোসল। 

ঘণ্টায় নেওয়া হচ্ছে একশত টাকা। পরিবার-পরিজন নিয়েও অনেকেই এখানে আসছেন গোসল করতে। বিনিময়ে মিটাচ্ছেন ঘণ্টায়টাকা। বলছিলাম শহরের প্রাণকেন্দ্র জেলা স্টেডিয়ামের পাশে অবস্থিত কুষ্টিয়া সুইমিং ক্লাবের কথা। ক্লাবটি চালু রাখতে নির্মাণের পর থেকেই ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে লিজ দেওয়া হচ্ছে।

সরেজমিনে ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সুইমিং পুলটিতে নামমাত্র রাখা হয়েছে সুইমার প্রশিক্ষক। নেই কোনো সাঁতারু। নামেই শুধু জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুল। জেলা ক্রীড়া সংস্থা থেকে সাঁতার শেখানোর তেমন একটা ব্যবস্থা নেই এখানে। 

শুধু প্রতিবছর স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা করে সব দায়িত্ব যেনো এখানেই শেষ করছেন জেলা ক্রীড়া সংস্থা।

এ দিকে সরকারের জাতীয় ক্রীয়া পরিষদের অর্থায়নে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুষ্টিয়া জেলা ক্রীয়া সংস্থার সুইমিং পুলটি ২০১৪ সালের ৭ আগস্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফ এমপি। 

নির্মাণ কাজ শেষ হয় ২০১৭ সালের ২৬ এপ্রিল। মাহবুব-উল-আলম হানিফ এমপি জেলাবাসীর সুইমিংপুলের স্বপ্ন বাস্তবায়ণ করলেও জেলা ক্রীড়া সংস্থার সদ-ইচ্ছার অভাব ও তাদের উদাসীনতার কারণেই কুষ্টিয়াবাসীর সুইমিংপুলটি কোনো কাজে আসছে না। এতে ক্রীড়া সংস্থার উদাসীনতাকেই দুষছেন নতুন ও সাবেক সাঁতারুরা। 

অন্যদিকে শহরের বিভিন্ন সরকারি-বেসরকারী স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা জানান, এই সুইমিংপুলটিতে সাঁতার শেখানোর বদলে চলছে গোসল। ১ঘণ্টায় নেওয়া হচ্ছে ১০০ টাকা। তাই বন্ধুদের সাথে নিয়ে গোসল করতে এসেছি এখানে। একঘন্টা হয়ে গেলেই কতৃপক্ষের লোকজন এসে ডেঁকে তুলে দেন। সরকারি টাকা ব্যয়ে সুইমিংপুলটিতে সাঁতার শেখানোর কোনো প্রকার ব্যবস্থা নেই এখানে। তাই বলা যেতেই পারে এটি জেলাবাসীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। তাই জেলা ক্রীড়া সংস্থা সুইমিংপুলটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মুক্ত করে উন্মুক্ত করে দিয়ে জেলার তরুণ-তরুণীদের সাঁতার শেখানোর ব্যবস্থা তৈরী করার দাবিও তোলেন তাঁরা।

এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাদাত-উল-আনাম পলাশ বলেন, কাজে আসছে না এটি ঠিক না। তবে দেশের সব গুলো সুইমিংপুল বন্ধ হয়ে গেছে। এই সুইমিংপুলটি আমরা চালু রাখতে ক্রীড়া সংস্থার নির্বাচিত ২২জন সদস্য এটি লিজ নিয়েছি। নির্মাণের পর থেকেই ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে লিজেই ছিল এটি। 

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম জানান, জুয়েল-সফুরা, রুবেল রানা ও লাবণী আক্তার জুঁইয়ের মত খ্যাতিমান সাঁতারু মিরপুর উপজেলার আমলা গ্রামে তাদের জন্মস্থান।

আন্তর্জাতিক অঙ্গনে এখানকার সাঁতারুরা বিশ্ববাসীর কাছে পরিচিত করছে বাংলাদেশকে। তারা এই এলাকার পুকুর থেকে সাঁতার শিখে খ্যাতি অর্জন করে চলেছে। কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ সাহেব জেলা স্টেডিয়ামের পাশে জেলাবাসীর স্বপ্নের দৃষ্টিনন্দন সুইমিংপুলের স্বপ্ন বাস্তবায়ন করলেও জেলা ক্রীয়া সংস্থার উদ্যোগ না থাকায় তা কোনো কাজে আসছে না। কুষ্টিয়া থেকে আমলার দুরত্ব বেশি হওয়ায় এখানকার ছেলে-মেয়েরা কুষ্টিয়া সুইমিংপুলে তাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না। বড় একটা খরচের বিষয়ও আছে। তাই তাদের এলাকার পুকুরই একমাত্র শেষ ভরসা।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী বলেন, অবশ্যই কাজে আসছে এই সুইমিংপুলটি। সাঁতার শেখানোর বদলে গোসল করা হচ্ছে কথাটি সঠিক নয়, নিয়ম মেনেই সুইমিংপুলটি লিজ দেওয়া হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত সদস্যদের কাছে। মাসিক বিশহাজার টাকা লিজ বাবদ নেওয়া হয়। এর আগেও সুইমিংপুলটি এক ব্যবসায়ীর কাছে লিজ দেওয়া হয়েছিল। সারাদেশের সুইমিংপুল গুলো যেভাবে চলে। আমাদেরটাও সেভাবেই চলে।

এবি/দৈনিক দেশতথ্য//জুন ০২,২০২২//

Tags: কুষ্টিয়া সুইমিং ক্লাবটি সাঁতারুদের কাজে আসছে না
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভুল বিকাশ নাম্বারে পাঠানো এক নারীর টাকা এনে দিল সাপাহারের পুলিশ

Next Post

খুলনায় দুদক কার্যালয়ে অগ্নিকান্ড!

Related Posts

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ
খেলাধুলা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
খেলাধুলা

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ছয় দিনের আন্তর্জাতিক ক্রিকেট উৎসব, খেলবে পাঁচ দেশ
খেলাধুলা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ছয় দিনের আন্তর্জাতিক ক্রিকেট উৎসব, খেলবে পাঁচ দেশ

Next Post

খুলনায় দুদক কার্যালয়ে অগ্নিকান্ড!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist