Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মাদক নির্মুল করতে মির্জাপুরে চলছে সাঁড়াশি অভিযান

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Wednesday, 8 June, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
মাদক নির্মুল করতে মির্জাপুরে চলছে সাঁড়াশি অভিযান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp


টাঙ্গাইলের মির্জাপুরে মাদক নির্মুলে উপজেলা প্রশাসন এবং পুলিশ সাঁড়াশি অভিযানে নেমেছে। মাদক কারবারীরা বেপরোয়া হয়ে উঠায় এলাকায় বাড়ছে চুরি, ডাকাতি ও ছিনতাই। জুয়া ও মাদকের ছোবলে অনেকেই সর্বশান্ত। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেনসিডিল, গাঁজা, দেশী-বিদেশী মদ, বাংলা ও চোলাই মদ।

অপরাধীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ও জুয়ার জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ যেন মাদকের রাজধানী এখণ মির্জাপুর। তবে স্থানীয় এমপি খান আহমেদ শুভ, উপজেলা প্রশাসন ও পুলিশ মাদক নির্মুলে শক্ত অবস্থান নিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বাস ও ট্রেনে উত্তরাঞ্চল থেকে মাদকের চালান আসছে মির্জাপুরে। মির্জাপুরে মাদক কারবারীরা বিভিন্ন ভাগে মাদকের চালান পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের পাড়া-মহল্লায় বিভিন্ন কৌশলে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। দীর্ঘ দিন ধরে মির্জাপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে গড়ে উঠেছে শক্তিশালী মাদক কারবারী ও জুয়াড়ি চক্র। তাদের সহযোগিতা করে থাকেন আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা অপরাধী সিন্ডিকেট। একাধিক ব্যক্তি অভিযোগ করেন, মির্জাপুর সাহাপাড়া, কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর ঘাট, বাইমহাটি, ঘোষপাড়া, আন্ধরা, পাহাড়পুর, বাবু বাজার, মুসলিমপাড়া, পাহাড়পুর, সারিষাদাইর, শ্রীহরিপাড়া, রাজনগর, কুতুববাজার, কান্ঠালিয়া, বাওয়ার কুমারজানি, বংশাই সেলুঘাট, গাড়াইল, ত্রিমোহন, সওদাগড়পাড়া, কাঁচাবাজার, প্রফেসরপাড়া, বাইমহাটি এবং পুষ্টকামুরী গ্রাম এখন মাদকের স্বর্গরাজ্য।

সেখানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেনসিডিল, গাঁজা, দেশী-বিদেশী মদ, বাংলা ও চোলাই মদ অবাধে মিলছে। এসব এলাকার বাজারের অধিকাংশ চা স্টলে পর্দার অন্তরালে লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে। মাদক ও জুয়ার টাকা সংগ্রহ করতেই কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাহাপাড়া গ্রামে সরেজমিন ঘুরে দেখা গেছে মাদক ও জুয়ার ভয়াবহ চিত্র। একাধিক ব্যক্তি অভিযোগ করেন, মাদক কারবারী ও জুয়াড়িদের কারনে তারা রাস্তা দিয়ে চলাফেরা করতে পারেন না। প্রকাশ্যেই চুরি, ডাকাতি ও ছিনতাই হয়। মাদক সেবীরা মাদক সেবন করে রাস্তা ঘাটে মাতলামি করে পথচারীদের অকথ্য ভাষায় গালি-গালাজও করছে।

উপজেলার মহেড়া, জামুর্কি, ফতেপুর, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা ও বাঁশতৈল এই ১৪ ইউনিয়নের বেশ কিছু পয়েন্টে পাল্লা দিয়ে চলছে মাদক ব্যবসাসহ জুয়া আসরসহ নানা অপরাধ।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মির্জাপুরকে মাদক মুক্ত করার জন্য। পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ে মাদক ব্যবসা ও জুয়ার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও জুয়াড়ীরা যত শক্তিশালীই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
উপজেল নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ পেলেই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা এবং কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হচ্ছে। তাদের এ মোবাইল কোর্ট চলমান থাকবে বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি বলেন, মাদক কারবারিদের সঙ্গে কোন অবস্থায় আপোষ নয়। মির্জাপুরের উন্নয়নে যুব ও তরুন সমাজকে মাদকের ছোবল থেকে বেরিয়ে আসতে হবে। উপজেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীর একার পক্ষে মাদক নির্মুল করা সম্ভব নয়। এ বিষয়ে তিনি অভিভাবকদের বেশী সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন। মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং ও বাইকার গ্রুপদের বিরুদ্ধে কঠোর ভ্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৮,২০২২//

Tags: মির্জাপুরে চলছে সাঁড়াশি অভিযান
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন

Next Post

আব্দুল মান্নানের মৃত্যুতে বিএফইউজে ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের শোক

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
আব্দুল মান্নানের মৃত্যুতে বিএফইউজে ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের শোক

আব্দুল মান্নানের মৃত্যুতে বিএফইউজে ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের শোক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist