Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নায়িকা পরিমনি ও একাদের নিয়ে যা লেখা হচ্ছে

Abdul Bari by Abdul Bari
Friday, 6 August, 2021.
in মতামত
Reading Time: 1 min read
0
নায়িকা পরিমনি ও একাদের নিয়ে যা লেখা হচ্ছে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সম্প্রতি গ্রেফতার হওয়া নায়িকা পরিমনি ও অন্যান্যদের নিয়ে চলছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা। এসব বিষয় নিয়ে পরিবেশিত খবরগুলো খাবার হলে বলতাম মুখোরোচক। বিনোদন হলে বলতাম উপভোগ্য। সাহসিকতাপূর্ণণ কাজ হলে বলতাম দু:সাহসিক। বেদনা দায়ক হলে বলতাম দু:খজনক। সাহিত্য হলে বলতাম নান্দনিক।

বিষয় গুলো এর কোনটির মধ্যেই পড়েনা। তবে এটা সাংবাদিকতার মধ্যে পড়ে বৈকি! সাংবাদিক হয়ে আরেকজন সাংবাদিক লেখক কিংবা সংবাদপত্রের বিরুদ্ধে বলা আর কাকের মাংশ খাওয়া প্রচলিতমতের মধ্যে। তারপরও কিছু না বললে সাংবাদিকতার ইথিক্স মাথায় বাড়ি দেয়। তাই আমি বলি, কলম আছে বলে যা ইচ্ছা তাই লিখে ফেলা যায়? পত্রিকা আছে বলেই তা প্রকাশ করা যায়?

লেখার বিষয় জনপ্রিয় হলেই লেখক জনপ্রিয় হবেন এমনটা নয়। যদি হতো তা হলে চটি লেখক রসময় গুপ্ত এ দেশে সবচেয়ে জনপ্রিয় লেখক হতেন। ওই সব চটি বইয়ের লেখক জনপ্রিয় না হলেও চটি কিন্তু খুবই জনপ্রিয়। যত জনপ্রীয়ই হোকনা কেন, রসময় গুপ্তের সেইসব চটি বই গুলো কিন্তু পেপার স্টলে লুকিয়ে বিক্রি করা হয়। জীবনে রসময়ের দু’একটা চটি বই পড়েনি এমন লোকের সংখ্যা নেহায়েৎ কমও নয়। ওই চটি পড়ে কল্পনার জগতে কতো যে সুন্দরীর মুখ আঁকা হয়েছে তা ওই বইয়ের পাঠকরাই ভালো জানেন।

আমার মনে আছে তখন কয়েকজন মিলে মেস করে থাকতাম। এক বড় ভাই ছিলেন ব্যাংক কর্মকর্তা। একসময় আবিষ্কার করলাম তার রসময়গুপ্তের চটির ব্যাপক কালেকশন। আর এ কালেকশন থেকে লুকিয়ে ছাপিয়ে আমরাও মাঝে মাঝে এনে পড়তাম। বিষয়টি টের পেয়ে পরে তিনি তার বিশাল সংগ্রহ তালাবদ্ধ করে রাখতেন। তবে বুঝতে পেরেছিলাম, তিনি চটির নেশাসক্ত ছিলেন। যাক গা! সেসব পুরনো এবং যৌবনারম্ভের দিনের কথা।

তবে এই জামানায় এসে এক বড় ভাইয়ের লেখা পড়ে বিষ্মিত হয়েছি। একজন লেখার লিঙ্কটি পাঠিয়ে মন্তব্য জানতে চাইলেন। এসব লেখা এমনিতেই পড়ি না। নিজের পেশার কাজ আর পৃথিবীর ভালো বইগুলোই পড়ে কূল পাচ্ছি না। আর এসব তৃতীয় স্তরের লেখা পড়ার সময় কোথায়?

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজন নারীর বাসাবাড়িতে অভিযান চালিয়ে মদসহ বিভিন্ন মাদক আটক করেছে। এই প্রসঙ্গে ভদ্রলোক পত্রিকার কলামে এইসব নারীদের নিয়ে যে রগরগে মন্তব্য করেছেন এটা শুধু একপেশেই নয়, অনৈতিক ও অশ্লীলও বটে। এমন লেখা যে কেবল উনিই লিখেছেন তা নয়। আরও অনেকেই এইসব নারীদের কাহিনীতে রঙ মেরে লাল করে দিচ্ছেন কিছু পাঠকের মন।

তাদের বাড়িতে বিপুল পরিমান মদ উদ্ধার হওয়া দেখে বলছেন, ওগুলো মিনি বার। প্রশ্ন,  এইসব মদ কী শুধু ওই নারীরাই খেতো? বা অন্য নারীরা এসে এখানে আড্ডা জমাতো? এটা কী নারীদের আড্ডাখানা ছিল? কোনো পুরুষ যেতো না? যদি যায় তা হলে শুধু এই নারীদের নিয়ে কেন গাত্রের উত্তাপ বাড়ানো চটির গল্প বানাচ্ছেন?

শুনলাম আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন এক কর্মকর্তা বলেছেন, সমাজের প্রভাবশালী উচ্চবিত্ত শ্রেণির লোকজন, তাদের সন্তানরা এসব আড্ডায় যেতেন। তা হলে তারা কী দায়ী হবে না? যদি বলি এই ক্ষমতাবান লোকগুলো তাদের ভোগবিলাসের জন্য এই নারীদের জিম্মি করে ব্ল্যাকমেল করে অনৈতিক কাজ করাতে বাধ্য করেছেন। সেটা ভুল প্রমাণ করবেন কি ভাবে? সেখানে যারা যেতো পারবেন কি তাদের তালিকা প্রকাশ করতে। তাদের নিয়ে কি কলাম লিখতে পারবেন? লেখার পরে কি চাকরি বাঁচাতে পারবেন? আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের কি ধরাতে পারবেন? পারবেন কি “অপহরণ “ নামক ভারতীয় হিন্দি সিনেমার শুখরঞ্জণ সেজে প্রেস কনফারেন্স করতে। উত্তর হবে নিশ্চয়ই “না”।

তিনি লিখেছেন , “নানা সোসাইটিতে বিচরণ করা এই উচ্চভিলাষী চরিত্রহীনেরা উঁচু দরের কলগার্লই নয়,নারী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কেউ কেউ কারো রক্ষিতা”। এটা সত্য কথা। এই নারীরা উঁচু দরের কলগার্ল হলেও হতে পারে। তাদের কল দিতে হলে কত খরচ করতে হয় তা জানেন কি? আমি শুনেছি ওই খরচের টাকার পরিমান আমার মতো কম্পিউটার টিপা সাংবাদিকের কয়েকমাসের সংসার খরচের চেয়েও বেশি। এতেই বুঝা যায় কারা তাদের কল দিতে পারতেন। আর প্রচুর বিনিয়োগ ছাড়া মাদকের ব্যবসা করা যায় না। এই বিনিয়োগ কারা করতে পারবে সেটাও না বুঝার কারণ নেই। এরা কারো কারো নাকি রক্ষিতা। কিন্তু কাদের রক্ষিতা ? কোন শ্রেণির লোকজন রক্ষিতা রাখে এবং রক্ষিতা বানায় এটা নতুন কিছু না।

কিন্তু তাই বলে একপেশে শুধু রক্ষিতারই চরিত্রহনন করবেন আর রক্ষকের পা চাটবেন তাতে তো কারো বীরত্ব কিংবা সাহসের পরিচয় হতে পারেনা। এসব না করে ওইসব লেখকরা বরং চরম সুবিধাবাদির পরিচয় দিয়েছেন। সাহস থাকলে রক্ষকদের নিয়েও লিখুন। তাদের তালিকাও প্রকাশ করুন। তা হলেই না বুঝবো আপনি সাহসী সাংবাদিক, কলামিস্ট কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সাহসী কর্মকর্তা।

এসব যদি করতে না পারেন তাহলে ঘটনায় রঙ না চড়িয়ে আইনে যা আছে তাই করুন। কপালে যা আছে তাই গলাধকরণ করুন।

—দৈনিক দেশতথ্যের এই সংবাদ সমালোচনাটি লিখেছেন সিনিয়র সাংবাদিক শংকর মৈত্র। লেখাটি সম্পাদনা করেছে দৈনিক দেশতথ্যের ঢাকা ডেস্ক।

Tags: নায়িকা পরিমনি কান্ড
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে ইউপি সদস্য’র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

Next Post

সাতদরগাহ প্রাইমারি স্কুল এখন ধানের আড়ৎ!  

Related Posts

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
মতামত

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ
মতামত

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি
মতামত

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি

Next Post
সাতদরগাহ প্রাইমারি স্কুল এখন ধানের আড়ৎ!  

সাতদরগাহ প্রাইমারি স্কুল এখন ধানের আড়ৎ!  

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist