কুকুরে খেয়ে ফেলছে মরা মাছ ও কাঁকড়া। ঠেকানোর কোন উদ্যোগ নেই
জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ কর্ণফুলী নদীর মাঝখানে জেগে উঠেছে চর। এ চরে কুকুর মরা মাছ এবং কাঁকড়া খেয়ে বেড়াচ্ছে।
রাঙামাটির লুসাই পাহাড় হতে নদীর উৎস। বঙ্গোপসাগরে মোহনা। সর্পিলাকার প্রকৃতির ৩২০ কিলোমিটার দৈর্ঘ্যের কর্ণফুলী নদী আজ নিঃশ্বাস নিতে পারছে না। দিন দিন পলি জমে ভরাট আর শিল্পনগরীর বর্জ্যে দূষিত হচ্ছে কর্ণফুলী নদী। অথচ এই নদীকে ঘিরেই গড়ে উঠছে চট্টগ্রামের শিল্পাঞ্চল ও বন্দর বাণিজ্য। শহরের একেবারে পাশ দিয়েই হয়ে গেছে এই নদী। কিন্তু দূষণে বর্তমানে অস্তিত্ব হারাতে বসেছে কর্ণফুলী। কারখানার বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত পানি নদীতে মিশে দুষিত বিষ।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার গার্মেন্টস, মিল কারখানা, ফ্যাক্টরীসহ কয়েক শতাধিক শিল্পের বর্জ্য নদীতে পড়ে। নদীর দূষণ আর দখল নিয়ে একাধিকবার মানববন্ধন, সভা, সেমিনার ও প্রচারণা চালিয়েছেন স্থানীয় পরিবেশ আন্দোলনের কর্মীরা। কিন্তু প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।
স্থানীয়দের দাবি, কারখানা হতে ইটিপি হয়ে পানি আসলে এতো খারাপ অবস্থা হতো না। ফলে কর্ণফুলী নদীর মাছ অথবা জীববৈচিত্র্যের খুবই খারাপ অবস্থা হতো না। নদীর পাশ দিয়ে আজ গন্ধের কারণে হাঁটা যায় না। পরিবেশ অধিদফতরের কোনো ভূমিকা আছে বলে মনে হয় না। তবে পরিবেশ রক্ষায় সেন্টাল ইটিপি করার প্রস্তাব করে আসছেন কারখানা মালিকরা।
ইটিপি আছে তারা ঠিকমতো ইটিপি চালায় না। তারা দিনের বেলা মানুষকে দেখানোর জন্য কিছু সময় চালালেও বাকি সময় বন্ধ রাখে। কর্ণফুলী উপজেলার বেশির ভাগ সিমেন্ট ও স্টীল কারখানায় এ দৃশ্য লক্ষনীয়।
উচ্চ আদালদের আদেশ অনুযায়ী মাছ বাজারসহ কর্ণফুলী নদী তীরের ১৮ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের দাবীতে কর্ণফুলী নদীর তীরে মানববন্ধন করেছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনসহ পাঁচ সংগঠন। কিন্তু নীরব রয়েছে প্রশাসন। নদী আজ মরতে বসেছে। বৃহৎ আন্দোলন ছাড়া হয়তো টনক নড়া সম্ভব না।
নদী পাড়ের লোকজন বলেন, বন্দর ও জেলা প্রশাসনের লুকোচুরি লুকোচুরি খেলার কারণেই মরতে বসেছে কর্ণফুলী । কর্ণফুলী নদীর প্রায় ২৫০ মিটার নদী দখল করে গড়ে উঠেছে অবৈধ মাছ বাজার ও বরফ কল। কর্ণফুলী নদীর মাঝ বরাবর প্রায় তিন কিলোমিটার ব্যাপী বিরাট চর জেগে উঠেছে।
কর্ণফুলী সরেজমিন ঘুরে দেখা যায় শাহ আমানত সেতুর মাঝ পিলার বরাবর ভাটার সময় জেগে উঠা চরে মাঝ ধরছে জেলেরা। চাক্তাই ও রাজাখালী খালের মোহনায় মাছ বাজার স্থাপিত হওয়ায় কর্ণফুলী নদী অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে। জরিপে দেখা যায় এই স্থানে নদীর মাঝখানে পানির গভীরতা দুই থেকে আড়াই মিটার।
বিশেষজ্ঞ প্রফেসর ডঃ ইদ্রিচ আলী বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি খননের নামে বন্দর লুকোচুরি খেলা খেলছে। কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে যা করা হচ্ছে তা রীতিমতো ছেলে খেলা। ক্যাপিটাল ড্রেজিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে আমরা দেখছি কর্ণফুলী নদীর মাঝখানে জেগে ওঠা চরে কুকুর মরা মাছ এবং কাঁকড়া খেয়ে বেড়াচ্ছে । এই অবস্থা কিছুতেই চলতে দেয়া যায় না।
চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ বলেছেন, উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জেলা প্রশাসন ২১৮১ স্থাপনার মধ্যে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করে নীরবে বসে আছেন। আমরা চাই কর্ণফুলী নদী দখল করে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা অচিরেই উচ্ছেদ করে শাহ আমানত ব্রিজ থেকে ফিরিঙ্গিাবাজার পর্যন্ত কর্ণফুলী পরিকল্পিত ভাবে খনন করা হোক। অন্যতায় আমরা চট্টগ্রামবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
মেরিন ফিশারিজ একাডেমির প্রফেসর (খন্ডকালিন) নোমান আহমেদ সিদ্দিকি বলেছেন, বন্দর এবং চট্টগ্রামের কর্ণফুলী নদী দেশের অর্থনীতির একটি সেন্টার। কর্ণফুলী রক্ষায় বন্দর জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডকে দেশের সার্থে একসাথে কাজ করতে হবে। দেশের অন্যান্য স্থানে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম পরিলক্ষিত হলেও কর্ণফুলীর ব্যাপারে এই প্রতিষ্ঠান নিরব দর্শক।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১২,২০২২//
আর//দৈনিক দেশতথ্য//১২ জুন-২০২২//
প্রিন্ট করুন










Discussion about this post