Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিকাশের সূত্র ধরে যুবলীগ নেতা খুনের আসামী গ্রেপ্তার

কনি by কনি
Sunday, 19 June, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বিকাশের সূত্র ধরে যুবলীগ নেতা খুনের আসামী গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রামের কর্ণফুলীতে বিকাশ লেনদেনের সূত্র ধরে স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

 হত্যাকান্ডের পর ঢাকায় আত্মগোপন করেন আসামি। পরের দিন এক মামার কাছে বিকাশে টাকা চান। আর সেই বিকাশ লেনদেনের সূত্র ধরে সিএমপি কর্ণফুলীর থানার পুলিশ টিমের হাতেই গ্রেপ্তার হন স্বেচ্ছাসেবকলীগ নেতা রমজান হত্যা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম হৃদয় (১৯)।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরের এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহীদুল চরপাথরঘাটা ইছানগর গ্রামের শফি আলমের ছেলে।

রোববার (১৯ জুন) সকালেই কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান দুপুর ২টায় সিএমপির মিডিয়া সেন্টারে তাকে হাজির করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানোর পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’ 

সূত্র জানায়, শনিবার রাতে পুলিশের কাছে তথ্য আসে  কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রমজান হত্যার প্রধান আসামি ঢাকায় অবস্থান করেছেন। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সেদিনেই পুলিশের একটি টিম ঢাকায় রওয়ানা হন। এরমধ্যে জানতে পারেন আসামি শহিদুল ইসলাম হৃদয় ঢাকায় পৌঁছে তার মামার কাছে বিকাশে টাকা চান। প্রযুক্তির সহায়তায় সেই বিকাশ লেনদেনের সূত্র ধরে পুলিশ নিশ্চিত হন ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থান করেছেন তিনি। সেখানে তার এর এক পূর্ব পরিচিত বন্ধুর বাসায় অবস্থান নিয়েছেন।  

সেই বন্ধুকে জানান পরেরদিনই সে চলে যাবেন। রাতে ঐ বাসার সবাই মিলে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদে নিশ্চিত হয়ে পুলিশ অভিযান পরিচালনা করেন। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, সিএমপি বন্দর ডিসির দিকনির্দেশনায় কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদের নির্দেশে এ অভিযানের নেতৃত্বে ছিলেন মামলার আইও মোঃ রাজ্জাকুল ইসলাম রুবেল, এসআই আলমগীর হোসেন, এসআই মোবারক হোসেন, এএসআই তাজুল ও কনস্টেবল তন্ময়।

ওসি দুলাল মাহমুদ বলেন, রমজান হত্যাকাণ্ডের পর থেকে সকল আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদে খবর পেয়ে ঢাকা থেকে শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, গত ১৫ জুন চট্টগ্রামের কর্ণফুলী চরপাথরঘাটা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইছানগর ৭ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে 

১৬ জুন রাত সাড়ে ৭টার দিকে সংঘবদ্ধ একটি গ্রুপ রমজান আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চমেক হাসপাতালের চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে রমযানের মৃত্যু হয়।

এ ঘটনায় পরের দিন নিহতের বড় ভাই মোহাম্মদ আলমগীর বাদী হয়ে নাম উল্লেখিত ৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। যার প্রধান আসামি ছিলেন গ্রেপ্তার শহিদুল ইসলাম।

আর//দৈনিক দেশতথ্য//১৯ জুন-২০২২//

Tags: প্রযুক্তির সহায়তায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রামে পাহাড় অঞ্চলে ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ

Next Post

স্মৃতিতে চির জাগরুক আমার মা ও বাবা

Related Posts

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত
স্থানীয় খবর

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

Next Post
স্মৃতিতে চির জাগরুক আমার মা ও বাবা

স্মৃতিতে চির জাগরুক আমার মা ও বাবা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist